বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার মায়াবতী বান্ধবী (পর্ব৭)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X বুবলি আমার পাশে বসলো।বলল,"তোর চশমাটা দে।" "ক্যান?কি করবি।" "এতো প্রশ্ন করিছ ক্যান?দিতে বলছি দে।" আমি চশমাটা বুবলির হাতে দিলাম।বুবলি চশমা হাতে নিয়ে বলল,"এরকমই থাক।দেখি কতক্ষন থাকতে পারস।" "এই না।আমি পারমু না।" "পারতে তো তোকেই হবেই।" "না।আমার সাহস নাই।" "ইভা,তুই না কোনোকিছুতে ভয় করতে চাস না।তে চশমা ছাড়া থাকতে তোর ভয় কিসের?" আমি কিছু বললাম না।বুবলি বলল,"সবুজ গাছপালার দিকে তাকা।ভালো লাগবে।" আমি সবুজ গাছপালার দিকে তাকালাম।দশ মিনিট ভালোই থাকলাম।তারপর কেমন জানি দূরের জিনিস আরো ঘোলা হয়ে আসছে।মাথা ঘুরছে।বমি বমি লাগছে।চোখে পানি আসলো।বললাম,"বুবলি চশমাটা দে।মাথা ঘুরছে।" "ঘুরতে দে।" আমি চোখ বন্ধ করলাম।তাকিয়ে থাকতে পারছি না।বললাম,"বুবলি চশমা দে।এমন জিদ করিস না।বমি বমি লাগতেছে।" বুবলি আমাকে চশমা পরিয়ে দিয়ে বলল,"নে।এখন চোখ খোল।" আমি চোখ খুললাম।আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। বুবলি বলল,"এখন ভালো লাগছে?" "হুম।খুব ভালো লাগছে।" "হুম।বুঝেছি।তোর চোখে ভালো সমস্যা হয়েছে।সাঁতার পারস?" "না।" "হিহিহিহি।বড়লোকের মেয়ে বলে অতি আদরের জন্য মেয়েকে সাঁতার শিখাই না।যদি মেয়েটা পানিতে ডুবে মরে যায়।তাও আবার একমাত্র কন্যা।" "বুবলি এমন ফাজলামি কথা বলিছ না।আমার ভাই তো ডাবল না আর সেতো আবার গরিব না।আমার ভাই সাঁতার পারে।শুধু আমার ভাই না আমার পরিবারে আমি বাদে সবাই পারে।তুই পারস?" "না। আমি তো আর তোদের মতো বড়লোক না যে বাড়িতে একটা করে সুইমিংপুল রাখবো।আর সেখানে যেয়ে সাঁতার শিখবো।" "বুবলি।"(রাগ করে) "পারি।আমার দাদির বাড়িতে পুকুরও আছে নদীও আছে।সেখানে শিখেছি।তোরে শিখামানি।" "তাই?আচ্ছা শেখাস।" আমি উঠে দাঁড়ালাম।রাস্তা দিয়ে হাটতে থাকলাম।বুবলি বলল,"এই ইভু,ভালোবাসা কথাটা বলা সহজ কিন্তু আমি বুবলিকে থামিয়ে দিয়ে বললাম,কিন্তু ভালবাসা কি বা মানে কি সেটা বলা কঠিন।" "কারেট।ভালোবাসা মানে কিরে?" "ভালোবাসা মানে এমন এক ধরণের অনুভূতি সেটা অন্যরকম একটা অনুভুতি।একটা মানুষ তোর হৃদয়ের মধ্যে যখন ঢুকতে থাকবে তখন তুই বুঝবি না তোর হৃদয়ের মধ্যে ঢুকতেছে।এক পা দু পা করে তোর হৃদয়ের মাঝে ঢুকবে।আর যখন ঢুকা শেষ হবে তখন তুই বুঝবি।আর যখন হৃদয়ের মধ্যে একটু একটু ঢুকতে থাকে তখন কেউ বুঝে না।যদি বুঝে তাহলে সে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতো।কারণ ভালোবাসা একটা কঠিন জিনিস।আর ভালোবাসা বোঝা যায় দূরে গেলে।কাছে থাকলে কখনো বুঝবি না।" "ওহ।চল বাড়ি যায়।আর কালকের জন্য রেডি থাকিস।কালকে স্কুল ছুটি।" আমি বাড়ি আসলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now