বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সূরা_ইয়াসিনের_মুয়াযেজা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান zami (০ পয়েন্ট)

X #সূরা_ইয়াসিনের_মুয়াযেজা সূরা লাহাব নাযিলের পর আবু লাহাবের স্ত্রী উম্মে যামিল যখন শুনেল আল্লাহ তার স্বামী আবু লাহাবের ধ্বংসের জন্য কুরআনের আয়াত নাযিল করেছে,সে রেগে মেগে হযরত মুহাম্মদ (সাঃ) কে মারার জন্য একটি লাঠি হাতে খুজতে বের হয়।ঐ সময় রাসূল (সাঃ) আর আবু বক্কর (রাঃ) কাবা ঘরের পাশেই বসে কথা বলছিলেন।ঠিক সেই সময় উম্মে যামিল লাঠি হাতে সেদিকে এগিয়ে আসছিল আর বলছিল,"আজ মুহাম্মদ কে পেলে মেরেই ফেলব"।নাউযুবিল্লাহ।এ দৃশ্য দেখে আবু বক্কর (রাঃ) রাসূল (সাঃ) কে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেন।কিন্তু রাসূল (সাঃ) সেদিক কর্ণপাত না করেই আবু বক্কর (রাঃ) বললেন,"দেখতে থাকুন"।দেখতে দেখতেই উম্মে যামিল রাসূল (সাঃ) আর আবু বক্কর রাঃ সামনে এসে দাড়াল এবং আবু বক্কর রাঃ কে জিজ্ঞাস করল,"এই আবু বক্কর মুহাম্মদ কোথায়"?আবু (রাঃ) হতভম্ব হয়ে ভাবতে লাগল,"এ কি করে সম্ভব?রাসূল (সাঃ) কে আমি দেখতে পাচ্ছি উম্মে যামিল দেখছে না"!তখন উম্মে যামিলের উত্তরে আবু বক্কর (রাঃ) বলল,"আমি করে জানব রাসূল (সাঃ) কোথায়"?উম্মে যামিল আবু বক্কর রাঃ সেই কথা শুনে রাসূল (সাঃ) কে গালি দিতে দিতে সেই স্থান ত্যাগ করল।নাউযুবিল্লাহ। উম্মে যামিল চলে যাওয়ার পর আবু বক্কর (রাঃ) রাসূল (সাঃ) কে জিজ্ঞেস করল,"হে আল্লাহর রাসূল!আপনি তখন কি করেছিলেন যে,আমি আপনাকে দেখছিলাম কিন্তু উম্মে যামিল আপনাকে দেখছিল না"?তখন রাসূল (সাঃ) মুচকি হাসি দিয়ে বললেন,"আমি তখন সূরা ইয়াসিনের প্রথম দশ আয়াত তিলাওয়াত করেছিলাম।এবং তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ আমার আর উম্মে যামিলের মধ্যে নিজ হাতে একটি পর্দা টেনে দিয়েছিল"। . সুবাহানআল্লাহ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now