বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হলদে ফড়িং এর মেয়ের বিয়ে

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X হলদে ফড়িং এর মেয়ের বিয়ে লেখাঃশাহরিয়ার রিও একটা কারো মিহি কণ্ঠের ডাকে ঘুমটা ভেঙে গেলো। পিঠের নিচে অনুভব করলাম গোলাপের নরম পাপড়ি। ধীরেধীরে চোখ মেলে তাকিয়ে দেখলাম নীল প্রজাপতিটা আমার জন্য শিশিরের চা নিয়ে এসে গেছে হাসনাহেনা পাতার ঠোঙাতে করে। তাকিয়েই একটা মুচকি হাসি দিলাম।মুখে এসে পড়েছে লাল সূর্যের আলোটা। আকাশের দিকে তাকালাম।বেগুনি রঙের আকাশে লাল সূর্যটা আজ একটু বেশিই সুন্দর লাগছে। প্রকৃতির মোহে মিশে গিয়েছিলাম।এমন সময় প্রজাপতির ডাকে ঘোর কাটলো।প্রজাপতিটা বলে উঠলো, সুপ্রভাত রিয়া । আমিঃসুপ্রভাত। প্রজাপতি ঃ তুমি দেরি করে ফেলেছো রিয়া।আজ তোমার হলদে ফরিঙের মেয়ের বিয়েতে যাওয়ার কথা। মনে পড়ে গেলো।আজ সত্যিই হলদে ফরিঙের মেয়ে রোশার বিয়ে। শিশিরের চা টা খেয়ে রেডি হয়ে নিলাম।অনেক বেছে পড়ে নিলাম বেলি ফুলের পাপড়ির শুভ্র শাড়িটা। চুলে গেঁথে নিলাম একগুচ্ছ ঘাসের ফুল। উপহার হিসেবে নিলাম রজনীগন্ধা দিয়ে তৈরি একটা নেকলেস যেটা শালুক ফুলের পাতায় জড়ানো। রেডি হতে হতেই লাল সূর্যটা মাথার উপরে চলে এসেছে। নাহ্ঃ আর দেরি করা ঠিক হবেনা।নীল প্রজাপতির পিঠে চড়ে হাওয়ায় ভেসে চললুম হলদে ফরিঙের মেয়ের বিয়েতে....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now