বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
▶ ♥ ♥ ♥ ♥ ♠♠♠♠♠
Written by : ♥♠ অবহেলিত বালক ♥♠
ছেলেটা হোটেলে ঢুকতেই ওয়েটার
খুব ভদ্রভাবে বলল, মামা কি খাবেন
বলেন! রুই, ইলিশ, চিংড়ি, রুপচাঁদা, গরু,
মুরগি, হাঁস, কোয়েল কোনটা খাবেন?
ছেলেটা ঈষৎ হেসে বলল, মামা ডিম
নেই?
মামা বলল, আছে। ওয়েটার মামা
রান্না ডিম আর তার সাথে কয়েক
প্রকারের ভাজি এনে ছেলেটার
সামনে দিল। ছেলেটা বলল, মামা শুধু
ডিম হলেই চলবে, ভাজিগুলা নিয়ে
যান। দেড় প্লেট ভাত নেয়ার পর
ছেলেটা যখন আরও হাফ প্লেট ভাত
নিয়ে ওয়েটারের কাছে ঝোল চাইল,
ওয়েটার চড়া গলায় জবাব দিল
"ঝোল নাই"। ১৫ টাকার ডিম নিয়ে ২০
টাকার ঝোল চাইলে তো হবে না।
সামনে পাতলা ডাইল(ডাল) আছে ওটা
দিয়ে খান।
ছেলেটা যেন চুপসে গেল। ওয়েটারের
এমন কথায় অনার্সে পড়া ছেলেটা
কোন জবাব খুজে পেল না। চুপচাপ
খেয়ে বেরিয়ে গেল। বুঝলাম, ছেলেটা
আমার মত মধ্যবিত্ত বাবার সন্তান।
যার টাকায় লেগে আছে তার বাবার
বুকের ঘামের গন্ধ, তার গৃহিণী মায়ের
বেদনা, আছে একবুক স্বপ্ন। আজ
তার বাবাও হয়তো হাট থেকে মরা
মাছটা কিনে বাড়ি ফিরে তার মাকে
বলছে "দেখ আমাদের ছেলে একদিন
অনেক বড় হবে, তোমাকে আর দুই
শাড়িতে বছর পার করতে হবে না, মরা
মাছ রান্না করতেও হবে না।
ছেলেটাকে দেখে মায়া লাগে নি বরং
গর্ব হয়েছে। এই ডিম খাওয়া, ৬০
টাকার রাবারের স্যান্ডেল পায়ে দেয়া
ছেলেগুলোই যে একদিন দেশের মাথা
হয়।
এরা পারে না গার্লফ্রেন্ডের
জন্মদিনে দামি গিফট দিতে, পারে না
হোটেলে পোলাও খেতে, পারেনা
মোটরবাইকে সাঁ সাঁ করে ছুটতে। এরা
পারে ঝোল ছাড়া ভাত খেয়েও বাবা
মায়ের স্বপ্ন পূরনে নির্ঘুম রাত
কাটিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে
আনতে.....
.
আমি গর্বিত, মধ্যবিত্ত পরিবারের
একজন সাধারন সন্তান বলে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now