বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুড়ো ৩

"গোয়েন্দা কাহিনি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মো রাকিবুল হাসিব (০ পয়েন্ট)

X আহমেদ শরীফ ক্যাফে পাতিসেরিতে এসে আগেরদিনের টেবিলটাতেই বসলেন। মেন্যু হাতে যে ওয়েইট্রেসটি এলো- সে মিস ইশিতা নয়, অন্য আরেকজন। তার কাছ হতেই জানা গেলো মিস ইশিতা ছুটিতে রয়েছে। ঘড়িতে তখন রাত আটটা। সামান্য চেষ্টা করেই গোয়েন্দা মহাশয় এই ওয়েইট্রেসটির সাথে মৃত সিদ্দিকুর রহমান সাহেবের বিষয়ে আলাপ জমাতে সক্ষম হলেন। - " হ্যাঁ স্যার, আমি ভদ্রলোককে চিনতে পারছি। বছরের পর বছর ধরে তিনি আমাদের এখানে আসতেন। কী জানেন স্যার, আমরা কিন্তু এমনকি তার নামটাও জানতাম না। খবরের কাগজে দেখলাম তিনি মারা গেছেন। ছবি দেখে তাকে চিনে নিলাম আর কী... " - " সে রাতেও তিনি বোধহয় এখানেই খেয়েছিলেন, না কি ?? " -" অবশ্যি স্যার। সেদিন তো বিষ্যুদবার ছিলো। তিন তারিখ। প্রতি বিষ্যুদাবারেই তো ভদ্রলোক এখানে আসতেন। মঙ্গলবারেও। একদম ঘড়ির কাঁটা ধরে..." -" সেদিন রাত্রে উনি কী খেয়েছিলেন, তা বোধহয় তোমার মনে নেই ?? ..." -" উম্মম, দাঁড়ান স্যার- মনে করে দেখি। ... পুডিং ছিলো না স্যার। কেবল আপেল পাই, ব্ল্যাকবেরি টার্ট, গরুর মাংস আর পনির। ... চিন্তা করুন স্যার, এখান থেকে গিয়েই বেচারা সিঁড়ির উপর থেকে পড়ে গেলেন। পত্রিকায় লিখেছে, উনি সেসময় স্লিপিং গাউন পরেছিলেন নাকি। ... এখানে অবশ্য উনি তার পরিচিত পোশাকেই এসেছিলেন। এখানে-ওখানে ভাঁজ হয়ে থাকা পুরোনো ছাঁটের স্যুট আর প্যান্ট। কতরকমের অদ্ভূত খদ্দেরই না এখানে আসে স্যার..." ওয়েইট্রেস প্রস্থান করলো। আহমেদ শরীফ পেট পুরে খেলেন। তাঁকে বেশ প্রসন্ন দেখাচ্ছিলো। " দেখা যাচ্ছে, এমন কি সেরা বুদ্ধিমানেরাও বোকার মত ভুল করে থাকে। বদরুদোজ্জা শুনলে অবাক হবে। " ...উপরওয়ালার সাথে সখ্য থাকায় রাত প্রায় দশটা বাজা সত্ত্বেও থানায় ঢুঁকতেই গোয়েন্দা আহমেদ শরীফকে বেশ সমাদর পেলেন। -" সিদ্দিকুর রহমান সাহেব, যা শুনলাম- একজন নিঃসঙ্গ, আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন। " দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন। " অথচ দেখা যাচ্ছে, তার মৃত্যুতে আপনি বেশ বিচলিত বোধ করছেন ?? " কর্মকর্তার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আহমেদ শরীফ অত্যন্ত সতর্কতার সাথে শব্দ বাছাই করলেন। " পরিস্থিতি- আর কিছু নয় অফিসার- পরিস্থিতি। সেটাই আমায় বাধ্য করলো একটু খোঁজ নিতে। " -" বেশ, বলুন - কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। " -" তেমন কিছু নয়, মৃত ব্যক্তির পরণের স্লিপিং গাউনে নাকি একখানা চিঠি ছিলো। সেটা একবার দেখতে চাই। " -"ওহ, ঐ চিঠি। ওটা বেশ কাজে লেগেছিলো। দুর্ঘটনার সময়টা আন্দাজ করতে বেশ সাহায্য করেছে সেটা। " -" নিশ্চয়ই আপনারা কর্তব্যরত ডাক্তারদের সাহায্য নিয়েছিলেন ?? " -" হ্যাঁ, অবশ্যই। " -" চিঠিখানা, একবার দেখাতে পারেন ?? " চিঠিটা হাতে আসার গোয়েন্দা সেটিকে বেশ খুঁটিয়ে দেখলেন। গুটি গুটি হরফে তাতে লেখা রয়েছেঃ শ্রদ্ধেয় সিদ্দিক মামা, দুঃখের সাথে জানাচ্ছি যে রাজ্জাক মামার বিষয়ে যে কাজটি আপনি করতে দিয়েছিলেন, সেটি আমি করতে পারি নাই। তিনি আপনার সাথে সাক্ষাতের বিষয়ে কোন আগ্রহ দেখান নাই। তার শরীর প্রচন্ড খারাপ। আল্লাহ না করুন, অতিসত্ত্বর তার কিছু হয়ে যেতে পারে। তার জন্যে আমি চিন্তিত। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করেছি। দুঃখিত যে তবুও আপনার অনুরোধ সম্পন্ন করতে পারি নাই। ইতি- আপনার স্নেহধন্য- আশরাফ হোসেন। আহমেদ শরীফ চিঠিটার পাঠানোর সময় দেখে নিলেন। বেলা সাড়ে তিনটা, তিন তারিখ। গোয়েন্দা বিড়বিড় করলেন। " সবকিছুই কেমন নিখুঁত, তাই না ?? ... " (wait for next part)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৫ জন


এ জাতীয় গল্প

→ খানদানি আইবুড়োর কীর্তিকাহিনি [দি অ্যাডভেঞ্চার অফ দ্য নোবল ব্যাচেলার]
→ বুড়ো ৫
→ বুড়ো ৪
→ বুড়ো ২
→ বুড়ো ১
→ বুড়োর লম্বা দাঁড়ির কাহিনী,,,
→ ৩৭বছরের বুড়ো আর টুকটুকির মা
→ একটি অকর্মণ্য বুড়োর গল্প
→ বুড়ো

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now