বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"ভালোবাসা"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Oliver Queen(ShuvO) (০ পয়েন্ট)

X - পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন...??? - আর করব না। এখন থেকে ঠোঁটে কামড় দিয়ে ঝগড়া করব। - ধুর! ঝগড়ার মধ্যেও তুমি রোমান্টিক হয়ে যাও। তোমাকে দিয়ে হবে না। - হবে হবে। সংসার এভাবেই হয়। - চা বানিয়ে আনো যাও। - তুমি যাও। - মেয়েরাই কেন শুধু এসব করবে? মগের মুল্লুক পেয়েছো..??? - না, জগের মুল্লুক পেয়েছি। জগ ভরে চা বানিয়ে আনো। তারপর মগে ঢেলে ঢেলে সারাদিন খাবো। - অফিসে যাবা না...??? - আজ আমি কোথাও যাবো না। - তাহলে আজকে বৃষ্টি দেখবো। - আজ তো বৃষ্টি হচ্ছেনা। দেখবো কিভাবে! - আকাশ আর তোমার মন পুরোপুরি এক। কোনোটাই ঠিকঠাক বোঝা যায় না। দেখবে, একটু পর বিটিভির মত ঝিরঝির করে বৃষ্টি নেমে যাবে। - নামলে নামুক। - এভাবে বলবে না। নামতেই হবে বৃষ্টি। - না, নামবে না। - একশবার নামবে। আমি প্রিপারেশন নিয়ে রেখেছি। কি করেছি শোন, একসাথে চাল ডাল মাখিয়ে রেখেছি। বৃষ্টি হলেই চুলায় দিয়ে দিব। - তবে বৃষ্টি হোক। হতেই থাকুক। - কবিতা শোনাও। - ওসব ভুলে গেছি এখন। কবিতা আর আসে না। - ভুলে গেলে কেন...??? - মুগ্ধ করতে হয় না বলে। - সব মুগ্ধতা কেটে যাবে। - কেটে যাক। মুগ্ধতা কেটে গেলে সংসারে স্নিগ্ধতা আসে। - তোমার যত ভুল ভাল কথা। - তোমার যত প্রেম প্রেম ব্যাথা। - প্রেম ছাড়া সংসার হয় না। - সবাই তো আর প্রেম নিয়ে সংসার করে না। কত রকম সংসার হয়। কত কত অভাব থাকে। - সংসারের সবচেয়ে বড় অভাবটা কি জানো..??? - জানি না, তুমিই বল। - একটা সংসারের সবচেয়ে বড় অভাব হল ভালোবাসার অভাব। সেই ভালোবাসার অভাব একবার হয়ে গেলে সারাজীবন শুধু কি যেন নেই, কি যেন নেই, এটা ভাবতে ভাবতেই কেটে যায়। জীবনে সবকিছু পেয়ে যাওয়ার পরও কিছু একটা নেই বলে যে হাহাকারটা থাকে সেটাই আসলে ভালোবাসা। লেখকঃ- অলিভার কুইন (শুভ)।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ "ভালোবাসা" ৩ বা শেষ পর্ব
→ "ভালোবাসা" ২
→ "ভালোবাসা" নাকি "মায়াজাল"
→ "ভালোবাসা" ১
→ "ভালোবাসা"-হেরে গেল,বন্ধুত্বের কাছে=॥

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now