বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সম্পূর্ণ প্রেমের গল্প (পর্ব ভিত্তিক) _৩ _______বাই :আব্দুল্লাহ আল মামুন
X
৩.
মা বললেন, ‘ছেলেটা ভালো। তোমার বাবার সঙ্গে আমিও ছিলাম, দেখেছি। একেবারে রাজপুত্রের মতো।’
ডোনার মন ক্রমশ মেঘাচ্ছন্ন হয়। সে ভাবে, তাহলে কেন ঘোড়ায় সওয়ার হয়ে এল না সে, এসে অস্ফুট স্বরে বলল না, ‘এসেছি।’
মা বলেন, ‘এখনকার দিনে সবচেয়ে দামি পাত্র সে। ডিফেন্সে আছে, বিয়ে করতে একটু দেরি হলো ক্যারিয়ারের জন্য।’
ডোনার চোখের সামনে ধুলোর ভেতর থেকে বেরিয়ে আসা মুখ সহজেই একটা অবয়ব পেতে থাকে। সে কোনো উত্তর দিতে পারে না। মা তাকে সময় দেন।
রাজকুমারের অপেক্ষায় থেকে এমন সমস্যার মুখোমুখি হতে হবে, সে চিন্তা কখনো হয়নি তার। বান্ধবীরা শুনেই বলে, ‘এই জন্যই অপেক্ষায় ছিলি?’
সে কিছু বলে না। কাউকে কিছু বললে হাসবে, ডোনার এই অপেক্ষারত প্রেমের কথা এমনকি মাকেও বলা যাচ্ছে না। তবে কি ব্যর্থ প্রেমের যন্ত্রণা তাকে বয়ে বেড়াতে হবে সারাটা জীবন? অস্পষ্ট মুখের ছায়া খুঁজে ফিরতে হবে গোপনে, অন্যের বাহুলগ্ন থেকে!
ডোনা স্বপ্নভঙ্গের ব্যথায় ব্যাকুল। ভাবতে থাকে, আসলে সে কেমন দেখতে হতো, তার বুকটা কি লোমশ নাকি ঠোঁটের নিচে তিল?
ডোনার আকাঙ্ক্ষার উচ্চতা ছিল একটু বেশিই, তাই চারপাশে সবকিছু বড় তুচ্ছ আর নীচু মনে হয়েছে সব সময়। মা-ই তাকে তৈরি করে তুলেছিলেন উচ্চাভিলাষী করে। ছোটবেলায় মেয়ের নাক প্রতিদিন টেনে টেনে তেল মাখতেন তিনি, চোখে কাজল পরাতেন। ডোনা নাকি তাই এত সুন্দর হয়েছে, যা কিছু চিনতে শিখেছে, সবই সুন্দর। এমনকি অনেক উঁচুতে তার ভাবনার বসবাস! কিন্তু সেখান থেকে আজও সে ছুঁতে পারেনি প্রেম। এত যত্ন করে ভালোবাসতে শিখেছে, অথচ কোথায় সে জন? ডোনা চোখ মেলে পথের দিকে তাকিয়ে দেখতে পায়, রিকশার হুড ফেলে চলে যাওয়া ছেলেটির চিবুকে ভাঁজ, মোটরবাইকের হেলমেট; কিন্তু কোথাও মেলে না খুরের শব্দে ছুটে আসা সেই রাজকুমার। অতঃপর নীরবতা পেরিয়ে বিয়ে!
সম্পূর্ণ প্রেমের গল্প (পর্ব ভিত্তিক) _৩ _______বাই :আব্দুল্লাহ আল মামুন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now