বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মজার গল্পটি সম্পূর্ন কাল্পনিক।
বেন স্টোকস, ইংল্যান্ড : শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি।
মাশরাফি, বাংলাদেশ : এই বেন স্টোকস, তুই শুভ সকাল বললেই পারতি। এতগুলা বললি কেন?
বেন স্টোকস, ইংল্যান্ড : আরে মাশরাফি ভাই বুঝেন না যে দেখবে সেম সময়ের জন্য প্রযোজ্য।
সাকিব, বাংলাদেশ : এবার এশিয়া কাপ আমিই নিব।
মাশরাফি, বাংলাদেশ : সাকিব ভাই তুমি একাই নিবে আমরা?
সাকিব, বাংলাদেশ : না আমিই নিব।
মাশরাফি, বাংলাদেশ : তাহলে আমরা কী করব?
সাকিব, বাংলাদেশ : ও মাশরাফি ভাই তুমি আমি মনে করেছিলাম বেন স্টোকস। এশিয়া কাপ বাংলাদেশ নিবে।
রোহিত শর্মা, ভারত : এই সাকিব ২০১৬ সালের এশিয়া কাপে কথা মনে নাই? আমরা বাংলাদেশকে হারাইয়া কাপ নিলাম।
সাকিব, বাংলাদেশ : গত বারেরটা বাদ দে এবারেরটা দেখ।এশিয়া কাপ কিভাবে নেই।
রোহিত শর্মা : এর জন্যই তো ফাইনালে গিয়ে হারছ বারবারে।এবার এশিয়া কাপ ভারত নিব।
সাকিব, বাংলাদেশ : এশিয়া কাপ নিব তোরা চায়ের কাপ নে।
ফসফরাস আহমেদ, পাকিস্তান : আমরা কী ধইন্চা?
চান্ডিমাল, শ্রীলঙ্কা : এশিয়া কাপ এমন একটা টুর্নামেট যেখানে ৫ দল লড়াই করে ফাইনালে গিয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নেয়।
আসগর, আফগানিস্তান :এই সাকিব মনে নাই কয়েকদিন আগে ওয়াইডওয়াশ করলাম?
সাকিব, বাংলাদেশ : অতিত চইলা গেছে সেটা বাদ দে।কয়েকদিন আগে দেখসিছ জিতলাম।তোদের ওই বাচ্চা ছেলেটা কই?
আসগর, আফগানিস্তান : ওই বাচ্চা ছেলের বলেই তোরা নাজবি।তাকে বাচ্চা বলিস না।
হংকং : ভাই আমরা তো দুধভাত আমরা খেলা দেখতে এসেছি। আমরা সবার জন্য দোয়া করব।
মাশরাফি, বাংলাদেশ : তোর দোয়া লাগবে না। দেয়া করলে এক দলের জন্য কর। জানিস না কাপ এক দল নেয়?
হংকং : ভাই সরি।
বেন কাটিং, অস্ট্রেলিয়া : আমি বাংলাদেশের খেলা দেখিনা।
বেন শর্ট, অস্ট্রেলিয়া : আমি বাংলাদেশের খেলা পছন্দ করি। বাংলাদেশের খেলা না দেখলে আমার রাতে ঘুম আসে না।
বেন কাটিং, অস্ট্রেলিয়া : বাংলাদেশের খেলা না থাকলে কী করিস?
বেন শর্ট, অস্ট্রেলিয়া : কী করব হাইলাইস দেখি।
বি:দ্র: উপরের নামগুলো হচ্ছে খেলোয়াড়ের নাম। আর নামের পাশেই দেশের নাম দেওয়া আছে সেটা হচ্ছে সেই খেলোয়াড় কোন দেশের সেটা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now