বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট একটি পরিবারে জন্ম সেলিমের । সেলিম একটা হতভাগা ।যারা মা নেই তাকে আবার কি বলবেন? একজন সন্তানের কাছে মা তো তার জান্নাত । তবে একদিকে তাকে ভাগ্যবান বলা চলে । কারণ, তার একটি বড় বোন আছে ।এটাই বা কয়জনের থাকে । তার বাবা একজন দিনমজুর ।তবে তাতেও হেসে খেলে দিন কেটে যায়।সেলিমের চার বছর বয়সে মা মারা যায়। সেদিন সেলিম ছিল খুব অসুস্থ ।সে তার মা ও বোনের সাথে রংপুর হাসপাতালে আসে।তাকে ডাক্তার দেখানো হয়। সবকিছু পরীক্ষা করে ডাক্তার যা বললেন, তাতে তার বোন শুনে একটু চমকে গেলেন । তাকে দুই দিন হাসপাতালে থাকতে হল।হাসপাতাল থেকে ফেরার সময় বাসের ধাক্কায় তার মাকে হারাতে হয়। ছোট ভাইয়ের দায়িত্ব সালমার উপর এসে পড়ে । সেলিম ধিরে ধিরে বড় হতে থাকে ।বাড়তে থাকে তার চাওয়া পাওয়া ।
সেলিম তার বোনের কাছে একটা ফোনের আবদার করল। মা মরা ভাইয়ের কথা তো বোন ফেলতে পারে না ।সালমা বলল তুই আগে বড় হও তারপর তোকে ফোন কিনে দিব।
আজ সেলিমের আপুর ভর্তি পরীক্ষার রেজাল্ট ।সেলিম খুব খুশি ।কারণ তার বোন ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে ।কিন্তু ভর্তি হওয়ার টাকা নেই ।তাই আজ মৃত মাছের অলংকার যেটুকু ছিল তা বিক্রি করতে হচ্ছে ।আজকে তাকে ভর্তি হওয়ার জন্য ঢাকার যেতে হবে। কিন্তু এই খুশির দিনে সেলিম কে কাঁদতে হচ্ছে ।কারণ তার বোনকে অনেক দূরে চলে যেতে হচ্ছে ।সেলিম তার বোনকে ছাড়া কোন দিন থাকে নি।মা তো মার গেছে অনেক আগে ।তার বোন ও আজ অনেক দূরে ।এভাবে দেখতে দেখতে সেলিমের S S C পরীক্ষা চলে আসল।তার প্রস্তুতি অনেক ভাল ।
সালমা তার ভাইয়ের খবর নেয়ার জন্য ফোন করল।তাদের মধ্যে কথোপকথনঃ......
সালমা- ভাইয়া কেমন আছিস?
সেলিম - ভালো, তুই ?
সালমা - ভালো । বাবা কেমন আছে?
সেলিম - বাবা শরীরটা একটু অস্থুস্থ।
সালমা- বাবা ঠিকমতো ঔষধ খায় তো?
সেলিম - খায়। তবে , তোর কথা খুব চিন্তা করে তো?
সালমা - বাবা কে চিন্তা করতে বারণ করিস।আর বলিস আমি ভাল আছি?
সেলিম - আপু তুই কবে আসবি? তোকে ছাড়া আমার অনেক কষ্ট হয়।
সালমা - এভাবে বলিস না । আমার পড়ালেখা, তোর স্কুলের বেতন সব তো আমাকে দিতে হয়। তবে তোর SSC পরীক্ষা তো সামনে, প্রস্তুতি কেমন?
সেলিম -অনেক ভালো । তুই চিন্তা করিস না , আমি অনেক ভালো করব।
সালমা - ভালো ভাবে পড়ালেখা করিস ,আমার একটাই ভাই তুই ।
সেলিম - আপু তোকে খুব দেখতে ইচ্ছা করছে?
সালমা - মন খারাপ করিস না । আগামী ঈদে বাড়ি যাব ।।। তুই আর আমি মিলে অনেক মজা করব।
সেলিম - তাহলে তোর সাথে দেখা হচ্ছে আগামী ঈদে । আর তুই যে ফোন কিনে দিবি বলছিলি। আর আমি তো এখন ছোট না । সবার ফোন আছে শুধু আমার নেই ।
সালমা - কোন চিন্তা করিস না । তোকে যেদিন কথা দিয়েছিলাম সেদিন থেকে টাকা জমিয়েছি ।।তোকে এবার ফোন কিনে দিবই।সেলিম - তাহলে তো এইবার ঈদে দুটো উপহার পাচ্ছি । তোর সাথে দেখা হবে ও নতুন মোবাইল পাবো ।
সালমা - হা তা তো বটেই । তোকে ফোন উপহার দিতে পারলে আমি অনেক খুশি হব ।ভাইয়া বল কী ফোন নিবি ?
সেলিম - তোর ইচ্ছা ।
সালমা - তাহলে তোর জন্য একটা সুন্দর ফোন আনবো।
সেলিম - ঠিক আছে তুই আমার লক্ষী আপু।
সালমা - তবে তোকে এস এস সি তে এ+ পেতে হবে ।
সেলিম - ঠিক আচ্ছে। তুই কোনো চিন্তা করিস না। দেখিস তোর লক্ষী ভাই ভালো করবে
সালমা- আর কিছু লাগবে ।
সেলিম - না আপু । তুই ভালো থাকিস ।
এই বলে সেলিম ফোনটা কেটে দিল । ওর বাবা কে ওর বোনে বাড়ি আসার কথা জানায়। ওর বাবা শুনে তো মহা খুশি । কারণ তার মেয়ে এই ঈদে বাড়ি আসছে ।এইভাবে দেখতে দেখতে সেলিমের পরীক্ষা শেষ হয়ে গেল। আজ তার পরীক্ষার রেজাল্ট । হঠাৎ করে সেলিমের ফোন বেজে উঠলো । তার বোন ফোন করেছে ।
সালমা - ভাইয়া তুই এ+ পেয়েছিস।
বাবাকে আমার সালাম দিস আর বলিস আমি আসছি ।
সেলিম - আপু তুই কী আমার ফোন কিনছিস ।
সালমা - না ভাইয়া কিনবো । তুই চিন্তা করিস না ।
সেলিম - ঠিক আছে আপু। সাবধানে থাকিস । তোর কিছু হলে আমি বাঁচবো না । তুই তো আমার মা বোন দুটোই ।
সালমা - ঠিক আছে তুইও ভালো থাকিস । এবার তোকে একটা ভালো কলেজে ভর্তি করে দিব ।
এভাবেই তাদের ভাই-বোনের ফোন আলাপ চলতে থাকে ।দেখতে দেখতে দুই মাস কেটে যায় । ঈদ ও চলে আসছে । আর মাত্র দুই দিন ঈদের। আজকে সেলিমের খুশির দিন। আজকে ওর বোন বাসায় আসবে। আর সাথে একটা নতুন ফোন । কিনা মজা হবে। এর মধ্যে ওর বোনের সাথে কথা হল। আর তিন চার ঘন্টা লাগবে। সেলিম বাজারে গিয়ে বাজার করে আনে। আর অধির আগ্রহে তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ শুনতে পায় সড়ক দুর্ঘটনায় অনেক লোক নিহত হয়েছে । সেলিম এই খবরটি শোনার সাথে সাথে তার বোনকে ফোন দেয় । কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায় নি । সেলিম আজও রাস্তায় দাঁড়িয়ে তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে।
....................
এরকম হাজারো সেলিমের স্বপ্ন কেড়ে নেয় সড়ক দুর্ঘটনা । স্বপ্ন স্বপ্নই থেকে যার । যা আর পূরন হয়না । আর আমরা এর কোন সমাধানও পাইনা।
এটাই বাংলাদেশ ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now