বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক মহিলা এক বনের পাশে বাস করত। তার কেউ ছিল না ।এক দিন এক ঝড় বৃষ্টির দিনে সে বনে গেল ফল মূল কুড়ানোর আশায়।সে অদ্ভুত এক ডাক শুনতে পেল।সে খুব ভয় পেয়ে গেল ।হালকা আলোয় সে একটি আম গাছের তলা থেকে আনেক আম কুড়িয়ে আনল। যখন সে বাড়িতে আসল তখন সে আম গুলো রেখে ঘুমিয়ে পড়ল। যখন সকাল হল তখন দেখল তার আম গুলোর সাথে আদ্ভুত এক রকমের কলিজা ।সে সেই কলিজা রান্না করে খেয়ে ফেলল। তখন থেকে সে অন্য রকমের আচরণ করতে শুরু করল। তার ক্ষিদে পেতে লাগল ।সে সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে তবুও তার ক্ষুদা মিটছে না এক সময় সে আরো না ক্ষেতে পেয়ে মারা গেল। কিন্তু তার অতৃপ্ত আত্মার ক্ষিদে মিটল না ।তার আত্মা খাবার খাওয়ার জন্য এক ছোট 6 বছরের শিশু হয়ে বনের ধারে বসে কান্না করা শুরু করল। বনের ধারে ছিল এক ছোট গাঁ সেই গাঁয়ের এক মেয়ে সেই ছোট্ট শিশু কান্না শুনতে পেল। তার খুব মায়া হল তাই সে শিশু টিকে তাদের বাড়ি তে নিয়ে গেল ।সেই মেয়েটির আবার বিয়ে হবার কথা তার পছন্দের ছেলের
সাথে ।মেয়েটি দেখল শিশু টি অদ্ভূত রকমের আচরণ করে সবাই কে বনের ভিতরে নিয়ে যেতে চায় ।সকলে তার আচরণ দেখে ভয় পেয়ে যায়। আর শিশু টা শুধু খেতে চায়।মেয়েটি তখন এক সাধু বাবার কাছে যায় আর সকল কথা বলে তখন সাধু বাবা তাকে বলে এই আত্মাক ধ্বংস করতে হলে তোমাকে এই বনের এক আদ্ভুত গাছের পাতার রস চুলে লাগাতে হবে করন সে চুল খেতে পারবে না ।যদি তুমি এটা না কর তাহলে পূর্ণিমার রাতে তোমার দের মেরে ফেলবে ।তখন মেয়েটি সেই গাছের পাতার রস তার মাথার চুলে লাগল আর এক অদ্ভুত পরিবর্তন আসল তার চুলে। যখন মেয়েটার বাবা কে শিশু টি বনে নিয়ে যেতে বলল তখন মেয়ে টি বলল আমি তোমার সাথে যাব ।যখন তারা বনে গেল তখন মেয়েটা তার অদ্ভুত চুল দিয়ে তার মাথা কেটে ফেলল। আর তার মাথা টাকে পুড়িয়ে ফেলল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now