বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হোয়াইট হাউসের ভুত (পর্ব ১)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ★★★ হোয়াইট হাউসের ভুত ★★★ ,,,,,,, ,,,, ,,,,, আমেরিকার সবচেয়ে বিখ্যাত বাড়ি হোয়াইট হাউস। ক্ষমতাধর প্রেসিডেন্টের দফতর। যেখানে দিনের আলোয় চলে রোজকার কাজ আর রাত নামলেই থমকে দাড়াঁয় অজনা ইতিহাস। ঘুরে বেড়ায় অশরীরী আত্মারা। ইতিহাসে এই সাদা ভবনটি অনেক ঘঠনার জন্ম দিয়েছিল। এখনো নাকি ভবনটিতে আব্রাহাম লিংকনের ভুত ঘুরে বেড়াতে দেখা যায়। এজন্যই হয়তবা প্রেসিডেন্ট হেনরি ট্রুমান তার স্ত্রীককে লিখেছিলেন, 'আমি পৃথিবীর এক জঘন্য জায়গায় থাকি '। আসলে কিসের ইঙ্গিত করেছিলেন প্রেসিডেন্ট। তাহলে সত্যিই কি হোয়াইট হাউসে ভুত রয়েছে? এখানকার কর্তাদের অনেকের সন্দেহ, প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন হোয়াইট হাউসের ওভাল অফিসের চিলেকোঠায় আছেন। কিন্তু তিনি তো অনেক আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। আবার বেশ কয়েকজন প্রেসিডেন্ট এর জীবনে উঠে এসেছে ওভাল অফিসের চিলেকোঠার ভৌতিক ছায়া। ১৯৭০ সালে প্রেসিডেন্ট হেনরি দেহরক্ষী শুনতে পান, "আই এম ডেবিড বার্ন "। কে বা কারা এরকম শব্দ করত তার ইতিহাস আজ ও রহস্যময়। তবে শোনা যায় যে, হোয়াইট হাউসের জমির মালিক ছিলেন এই ডেবিড বার্ন। অনেকেই টিভি রোজ গার্ডেন দেখেছেন। প্রেসিডেন্টের কনফারেন্স এখানেই হয়। ১৮ শতকে ফাস্ট লেডি ডলি নাকি রোজ গার্ডেন প্রতিষ্টতা করেন। এর এক শতক পর ফাস্ট লেডি ইলেন উইলসন গার্ডেনটি উৎখাতের নির্দেশ দেন। কর্মীরা বলেন, ডলির আত্মা নাকি গার্ডেনে ঘুড়ে বেড়ায়। ১৯৫০ সালে হোয়াইট হাউসের বেজমেন্ট পুননির্মান করা হয়। অনেকের মতে এখানে অতৃপ্ত আত্মা রয়েছে। মাঝে মাঝে এখানে বিশাল আকৃতির বিড়াল দেখা যায়। অনেকেই আবার ছোট বিড়াল ছানাও দেখতে পান। অনেকেই প্রেসিডেন্ট লিংকনকে হোয়াইট হাউসেরর ভুত নামে চেনেন। মারা যাবার পর থেকে আজ অবধি প্রায়ই লিংকনের ভুতকে ঘুড়ে বেড়াতে দেখা যায়। ফাস্ট লেডি ইলিয়ানর রুজবেল্টও নাকি দেখেছেন ভুতকে। প্রেসিডেন্ট ট্রুম্যানের ও একই কথা, আব্রাহাম লিংকন নাকি তার দরজায় কড়া নেড়েঁছিল। ,,,,,, চলবে, , , ,,,,, ,,,, ,,,,, ,,,, ,,,, ,,,,, ,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

→ হোয়াইট হাউসের ভুত (২য় ও শেষ পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now