বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মৃত্যুর যন্ত্রণা (পর্ব-২)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফসিন ফেরদৌস(guest) (০ পয়েন্ট)

X ১ম পর্বে মৃত্যুর কষ্ট ও কফিরদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তা নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা মুমিন ব্যক্তির মৃত্যুর কষ্ট/যন্ত্রণা কেমন হবে তা নিয়ে আলোচনা করা হবে। (ইনশাল্লাহ) মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা: হযরত বারা বিন আযেব (রা) হতে বর্ণিত, রসূল (সা) বলেন, "যখন মুমিনের মৃত্যুর সময় হয়, তখন তার কাছে আকাশ হতে ১দল ফেরেশতা আসে, যাদের মুখমণ্ডল সুর্যের ন্যায় উজ্জ্বল। তাদের কাছে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে। তারা দৃষ্টি সীমা পর্যন্ত দূরে বসে যান। তারপর আজরাইল (আ) এসে তার মাথার দিকে বসেন এবং বলেন, : হে পবিত্র আত্মা! আল্লাহ পাকেরর মাগফিরাত ও সন্তুষ্টিরর দিকে ফিরে চলুন। তারপর ওই আত্মা এত সহজে বের হয়ে আসে যেন পানি ভর্তি মসক (এক ধরনের পানির পাত্র) হতে ফোটা ফোটা পানি ঝরতে থাকে। [যদিও কিছুটা কষ্ট হয়। তবে সেটা শরীরের উপর হয় আত্মা কোনো কষ্ট হয় না] তারপর আজরাইল তার আত্মাকে কাফন ও সুগন্ধিরর মধ্যে জরিয়ে নেন। তখনি সেই আত্মা হতে তিব্র সুগন্ধ বের হতে থাকে। তখন সেই আত্মাকে আকশের দিকে নিয়ে যান। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে এই পবিত্র আত্মা কার? তখন আজরাইল (আ) সেই আত্মার গুণাবলিসহ তার পরিচয় উল্লেখ করেন। তখন সেই আত্মাকে নিয়ে ৭ম আসমানে নিয়ে যান। তার পর আল্লাহ তায়ালা বলেন, : হে আজরাইল! তার নাম ইল্লীয়িনে লিখে দাও এবং কবরে প্রশ্নোত্তরের জন্য পুনঃযমীনে ফেরত নিয়ে যাও। কেননা আমি তাকে মাটি হতে সৃষ্টি করেছি, মাটিতে পুনরায় পাঠাচ্ছি আবার মাটি হতেই তাকে উঠাব। তারপর সেই আত্মা পুনরায় শরীরে স্থাপন করে মাটিতে রাখা হয়। এরপর ২জন ফেরেশতা তাকে প্রশ্ন করে তোমার রব কে? আমার প্রভু আল্লাহ তায়ালা। তোমার দ্বীন কি? আমার দ্বীন ইসলাম। আল্লাহরর পক্ষ হয়ে যাকে পাঠান হয়ে ছিল তিনি কে? তিনি হযরত মুহাম্মদ (সা)। তুমি কি করে জানলে? আমি কুরআনে পরেছি, সত্য বলে স্বীকার করেছি ও তার উপর দৃঢ় বিশ্বাস করেছি। তখন গায়েবি আওয়াজ আসবে, "আমার বান্দা সত্য বলছে। তাকে বেহেস্তি পোশাক পরিয়ে দাও এবং বেহেস্তি বিছানা বিছিয়ে দাও।" তখন কবরে বেহেস্তের সুগন্ধ যেতে থাকে আর তার কবরকে প্রসারিত করা হয়। তারপর কবরে এক সুন্দর লোক আসেন আর সে তাকে সুসংবাদ শোনান, "আজ ওই দিন যেদিন সর্ম্পকে তোমার সাথে ওয়াদা করা হত। তখন সেই আত্মা তাকে জিজ্ঞেস করবে, : তুমি কে? : আমি তোমার নেক আমল। আত্মা তখন বারবার বলতে থাকে, "হে আল্লাহ! শিগগির কিয়ামত ঘটান যাতে আমি আমার পরিবার ও আত্মিয়দের সাথে দেখা করতে পারি।" (চলবে...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now