বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বান্ধবী আমি তোর ছোট সতীন----( বাকি অংশ)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বেশ অনেক দিন হয়ে গেল, রুত্তির স্মৃতি নিয়ে দুই বছর পার করে দিলাম। ইমরান আর আমি খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি, দুজনেই ভালো থাকার অভিনয় করি মাত্র! তাকে আমি আমার বান্ধবীর স্বামীই মানি, সেও আমাকে ভালোবেসে স্ত্রী মর্যাদা কখনো দিতে পারবেনা সেটাও আমি ভালো করে জানি। যেদিন পরী আমাকে "মা" বলে ডাকে আমি সেদিনই দুনিয়ার সব থেকে স্বার্থপর নারী হয়ে গিয়েছিলাম। আমি আমার বাড়ী থেকে রুত্তির সব ছবি গুলো আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। আমি চাইনি পরী কখনোই জানুক আমি তার আসল মা না। রুত্তির ছবি দেখে সে যদি কখনো আমাকে প্রশ্ন করে? কী জবাব দিবো আমি? রুত্তির স্বামীর হক তারই থাক আজীবন। কিন্তু পরী শুধুই আমার, সে আমার সন্তান আর আমি তার মা। পরী ঘুমিয়ে পড়েছে আমি রুত্তির ছবিখানা আলমারি থেকে বের করে অপলক দৃষ্টিতে তাকে দেখে চলেছি। তার সেই কথা এখনো আমার কানে ভাসে, সে প্রায়ই আমাকে জিজ্ঞাসা করতো,,,, " বলনা বান্ধবী তুই আমার কে? " দীর্ঘশ্বাস ফেলে অশ্রুসিক্ত নয়নে আমি মুচকি হেসে জবাব দিলাম,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now