বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

★সৃষ্টির মহব্বত বনাম মুসিবত, বিপর্যয়★ পর্ব --১

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Masudur Rahman(guest) (০ পয়েন্ট)

X গয়রুল্লাহ তথা আল্লাহ ব্যতীত কোন সৃষ্টির প্রতি মহব্বত করা শিরিক তুল্য। মানুষের মহব্বত একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। কেননা মানুষের অন্তর প্রকৃতিগত ভাবেই আল্লাহর মুখাপেক্ষী এবং তাঁর ঠিকানা। কাজেই অন্তরে যদি আল্লাহর প্রেম ব্যতীত অন্যের প্রতি আসক্তি জন্মায়, তবে তা তাউহীদে ইলাহীর শানের পক্ষে খুবই অবমাননাকর। আল্লাহ পাক বলেন, " আমার মুমিন বান্দা আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি।" অন্যত্র তিনি আরোও বলেন," যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে তাঁর ইবাদত করে থাকো,তাহলে শুধু তাকেই ভালোবাসো।" মহান আল্লাহ পাক আরোও বলেছেন," হে মুমিন গন! ( সাবধান) তোমাদের ধন- সম্পদ ও সন্তান - সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর মহব্বত ও স্মরণ থেকে গাফেল না করে দেয়। যারা তাদের সম্পদ ও সন্তানের মোহে আবদ্ধ হয়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যায়, তারাই হলো পথভ্রষ্ট এবং ধ্বংস কবলিত।" কাজেই যখনি কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন এ আসক্তিই তারজন্য দুঃখ - কষ্ট ও মুসিবত বয়ে নিয়ে আসে। অথচ মানুষ আল্লাহর প্রেম বিস্মৃত হয়ে, দুনিয়ার প্রেমে উন্মত্ত হয়ে রয়েছে। যারা দুনিয়াবি সৃষ্ট উপকরনের মোহে আচ্ছন্ন হয়ে আছে,তারা ইহো- পরোকাল উভয় স্থানেই ক্ষতির সম্মুখীন হবে। পার্থিব মুসিবত ও দুঃখ-কষ্ট তো আছেই, তবে পরোকালে তাকে ষোলআনা সাস্তি প্রদান করা হবে। মহান আল্লাহ দুনিয়ার মোহে আবদ্ধদের সম্পর্কে বলেন," যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষন করেনা ; বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এবং দুনিয়াবি জীবন নিয়েই পরিতুষ্ট। তাদের বাসস্থান হবে জাহান্নাম, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে।" পার্থিব মুসিবত ও দুঃখ- কষ্টের চিত্রগুলো মিছাল বা সাদৃশ্য হিসেবে বান্দাকে সতর্ক করার জন্য প্রদান করা হয়। যাতে করে তারা সৃষ্টির মহব্বত বর্জন করে স্রষ্টার স্মরনাপন্ন হয়, তাঁরই প্রেমে প্রমত্ত হয়ে উঠে। কিন্তু মানুষ দুনিয়াবি কল্যানকে কঠিন ভালোবাসে এবং স্বীয় প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now