বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চুড়ি

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান দূর্বার দূরন্ত (০ পয়েন্ট)

X ১ সবই বুঝি।আসল কথা বউটার ভরা গা-গতরের দিকে নজর নিয়েছে ছোকরা। কুয়োতলার পাশেই দোকান তো, নিত্যি দু'বেলা দেখছে। দেখে দেখে চোখে নেশা ধরেছে, বুদ্ধির গোড়ায় ঘোর লেগেছে হারামীর। তা নেশাই লাগুক আর ঘোরই লাগুক, একটা কিরা কাটা আর গিল্লা গাওয়া ধেরে বজ্জাতের বানানো কথা অমন ঝটপটতি বিশ্বাস করতে আর যে হোক কালু মিয়া রাজি না। সুলতান বলেঃ লিজের চউক্ষে দেখছি, ফির ক্যা? :যা বে শালা ভাগ। :অবিশ্বাস করলা? আল্লার কিরা মাইরি। :ফির? ইচ্ছে হয় ক'টা ওজনদার গোত্তা দিয়ে বজ্জাতের তিরপল পিঠটা লোকসান করে দেই। মহল্লার পোলাপান না ভাবে তাহেরি, তাই ক্ষেমা দিলাম। তবে সুলতান বুঝল ঝুটমুট টাইম খারাপ করাটা ভালো হয়নি। কথা না বাড়িয়ে কেটে পড়ল। কুয়োতলায় রগড় করছিল বাতাসী আর মজিদী। ছেমড়া বয়সের লোকমান পানের দোকানে বসে গান লাগিয়েছে আর লাল চকচক পিরানের জেল্লা দেখাচ্ছে। পথের একধারে বনমালী পাঁড়ের তুলসি গাছ। দুটো মুরগী তুলসী গাছতলায় ঘুরছে আর কট কট শব্দ করছে। তারও পেছনে, বোধ হয় ভিড়ের ভয়ে কলসী হাতে জবু থবু দাড়িয়ে আছে বউটা, -বৈদরের বউ জৈগুন। বায়োস্কোপের বাহাদুর হয়ে লোকমান এগিয়ে আসে। বলেঃ কী হইচে পানি লিবার আইচ? বউটা কোন মতে মাথা নাড়ে। বোধ হয় ডর লাগল। : এই বাতাসী চাচী,.... লোকমান চেচিয়ে বলেঃ হালায় পাইচ কি? দেখতাচ না মানুষ খাড়া। জলদি, জলদি কর না.... লে, লে ছেমড়া; বাতাসী ক্ষেপে গিয়ে দুই হাতে উল্টি কাটে। বলেঃ তেরিবেরি করবি তো দিব এক চটকনা। : আবে কয় কি? কইলাম ভালার লাইগ্যা! লোকমান কুৎসিত গালি দিয়ে ওঠে। চেচামেচির আওয়াজ পেয়ে মজা লুটার জন্য দোকানের হিরু, সুলতান উকি মারে। ঝগড়াটা তুমুল হয়ে ওঠে। একসময় নজর করে দেখি আসল মানুষ নাই। বউটা পালিয়েছে। পালাবে জানতাম। আমারই ঘরের তিন হাত দূরে ওরা আছে দেড় বছরের ওপর। পিয়ন বৈদর আলীর বউ। এই পর্যন্ত যা দেখেছি তাতে আমার হিসাব গলতি হওয়ার না। এই সব মেয়ে মানুষ কেবল সুখের ইস্তিরিই না, আাপদ বিপদের বউ। বাতাসী, মজিদী, অগুনীর মা, এদের কারোর সাথে মিল নেই।এক মিল ছিল কালু মিঞার এক নম্বরের বউ ময়নার সাথে। হ্যা, ময়নার সাথেই মিল। ছুরতে না হোক, খাশলতে। সুলতান, হীরু এমন কি লোকমান ছেমড়া পর্যন্ত বউটার ভরা গা-গতর দেখে লোভে চুক চুক করে। কিন্তু ওরা যদি জানত এই ধরনের মেয়ে মানুষের ঘোমটায় ফাকি নাই।জানলে সুলতান ওমন গিল্লা গাইত না ভালো মানুষ বউটার নামে। (রাহাত খান) Wait for next part 2.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ লালচুড়ি
→ লালচুড়ি
→ নীল শাড়ি ও লাল চুড়ির গল্প
→ নীল চুড়ি অথবা কোন বিকেলের গল্প
→ নীল চুড়ি
→ লাল কাঁচের চুড়ি
→ লাল কাঁচের চুড়ি
→ খিচুড়ির ধাক্কা
→ কাঁচের চুড়ি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now