বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
একটি রোড এক্সিডেন্ট
"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
এই ঘটনাটা না পড়লে মিস করবেন। এখন যে ঘটনাটা আপনাদের বলছি তা ঘটেছিল ২০১০ সালে ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষার সময়। মহব্বত তার ছেলে মেহেদীকে নিয়ে পরীক্ষা হলে যাচ্ছিল। মটরসাইকেলে করে।
পরীক্ষার হল পড়েছিল আমাদের গ্রাম থেকে বেশ দূরের এক কলেজে। মেইন রোড দিয়ে যেতে হয় সেই কলেজে। ওরা বাড়ি থেকে কিছুদূর আসার পরে একটা গরুর বাছুর ওদের পথ আগলে দাড়ালো। এত তাড়ানো হচ্ছে তাও সরছে না। শেষে অনেক তাড়ানোর পরেই বাছুরটি সরে গেল। কিন্তু খুব ডাকছিল পেছন থেকে। ওরা আর পেছনে তাকালো না। ওদের আবার দেরি হয়ে যাচ্ছে।
ওরা ছোটে চলল গন্তব্যের দিকে। এদিকে গ্রামের রোডটা যেই জায়গাতে মেইন রোডের সাথে মিশেছে সে জায়গার নাম কদম তলা। সেখানে বেশ কিছু বাড়ি আর দোকানপাট আছে। সেখানকার একবাড়ির লোক রাতে স্বপ্ন দেখেছিল "কদমতলার পাশের ডোবা থেকে একটা বড় সাপ বেরিয়ে বলছে আমি এক বাপের এক ছেলেকে নিতে এসেছি।"
লোকটা এই স্বপ্নের কোনো মানে খুজে পেল না। এদিকে মহব্বত আর মেহেদী চলছে মটরসাইকেলে করে। এবার ওরা কদমতলায় পৌছে গেল। ওখান থেকে ওরা যাবে উত্তর দিকে। উত্তর দিকে দেখল কোনো গাড়ি নেই। কিন্তু পেছনে তাকানোর কথা ভুলেই গেছিল। এক সেকেন্ড টাইম। দোকানের লোকগুলো চেচাবে এমন সময় এক বিকট শব্দ। সবাই হতভম্ব।
ছেলেতো একেবারে পিশে গেছে চাকার সাথে। মাথার ঘিলু ছড়িয়ে পড়েছিল পিচের রাস্তায়। আর মহব্বতের পা আর হাতের উপর দিয়ে গেছে গাড়ি। ওর মাথায়ও আঘাত লেগেছিল।
পরে যে লোকটা স্বপ্ন দেখেছিল সে বুঝতে পারল তার স্বপ্নের মানে আর যে লোকটা বাছুর তাড়িয়েছিল সে বুঝল বাছুরটির ঐরকম করার মানে। বাপ ছেলে গিছিল সুন্দর ভবিষ্যতের আশায় আর ফিরল মৃত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now