বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চোখ~২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান স্মরন (০ পয়েন্ট)

X আমার মে‌য়েটার যখন ৩ বছর পূর্ণ হল, সেই‌দিন ও‌কে একট‌ি বার্ব‌ি গিফট দিলাম । ও সারাদিন ওই বার্বিটা‌কে কো‌লে নি‌য়ে রাখত । ওটা‌কে খাওয়া‌তো, গোসল করা‌তো , ঘুম পাড়া‌তো । আর সব‌চে‌য়ে মজার ব্যাপার ছিল , ওর এই খেলায় আ‌মিও যোগ দিতাম । আমার মে‌য়েটার একমাত্র খেলার সাথী ছিলাম আ‌মি । এক‌দিন আমা‌দের ফ্লাটে ওর সমবয়সী একটি মে‌য়ে এল । জু‌টে গেল একটা নতুন সাথী । আ‌মি ও‌কে সবসময় চো‌খে চো‌খে রাখত‌াম । কখন কি হ‌য়ে যায় । আস‌লে আ‌মি ওর খেলার সাথী ছিলাম না । বরং ও ই ছিল আমার খেলার সাথী । যাই হোক, এক‌দিন হঠাৎ তারস্ব‌রে কান্না শুন‌তে পেলাম । আমার আত্মারাম তখন খাঁচার বাই‌রে । আ‌মি দৌ‌ড়ে ৫ তলা হ‌তে ২ তলায় গেলাম । আমার জীব‌নে কোন‌দিন এত জো‌রে ছু‌টে‌ছি কিনা খেয়াল নেই । গি‌য়ে জান‌তে পারলাম ওর বা‌র্বির মাথাটা ওই মে‌য়েটা ভে‌ঙে ফে‌লে‌ছে । আমার Angel এজন্যই চিৎকার দি‌য়ে‌ছে । আ‌মি তখনই আমার বাই‌কের পেছ‌নে ব‌সি‌য়ে বসুন্ধরায় নি‌য়ে গি‌য়ে ওর পছ‌ন্দের আ‌রেকটা বার্বি কি‌নে দিলাম । ও অ‌নেক খু‌শি । এভ‌বেই বাবা আর মে‌য়ের হা‌সি কান্না মি‌লি‌য়ে আমার ঘরটা ভ‌রে থাকত। (চল‌বে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now