বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাংলাদেশের মনোযোগী বিষয়

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান EvA AhMED (০ পয়েন্ট)

X জাতীয় পশু- শক্তি, শৌর্য এবং ক্ষীপ্রতার প্রতীক রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। বর্তমানে এর দেখা শুধু সুন্দরবনেই পাওয়া যায়। পঞ্চাশের দশকে মধুপুর ও ঢাকার গাজীপুরে দেখা মিলতো রয়েল বেঙ্গল টাইগারের, যা এখন দুষ্প্রাপ্য। জাতীয় খেলা- বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। যার আরেক নাম হা-ডু-ডু। এদেশের গ্রামেগঞ্জে একসময় খুবই জনপ্রিয় ছিল এই খেলা। ১৯৭২ সালে হা-ডু-ডু খেলার নাম কাবাডি করা হয়। জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রানাথ ঠাকুরের ‘গীতবিতান’ এর ‘স্বদেশ’ পর্যায়ভুক্ত একটি গান। গানটি মোট ২৫টি চরণের। যার মধ্য থেকে প্রথম ১০ চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১২ই জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়। জাতীয় উদ্ভিদ উদ্যান- ১৯৬১ সালে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে পরিচিত। ঢাকা শহরের ভেতরে অবস্থিত বলধা গার্ডেনও প্রশাসনিকভাবে এই উদ্যানেরই অংশ। জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে ১৯১৩ সালে জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যার নাম দেয়া হয় ‘ঢাকা জাদুঘর’। এরপর ১৯৮৩ সালে নাম পরিবর্তন করে ‘জাতীয় জাদুঘর’ হিসেবে নতুন করে উদ্বোধন করা হয়। এর স্থপতি হলেন মোস্তফা কামাল। জাতীয় উদ্যান- ‘জাতীয় উদ্ভিদ উদ্যান’ এবং ‘জাতীয় উদ্যান’ দুইটি সম্পূর্ণ ভিন্ন। গাজীপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান হলো বাংলাদেশের জাতীয় উদ্যান। ১৯৮২ সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। জাতীয় শিশুপার্ক- ঢাকার শাহবাগে অবস্থিত শিশুপার্কটিই বাংলাদেশের জাতীয় শিশুপার্ক। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। পার্কটির স্থপতি হলেন সামসুল ওয়ারেস। জাতীয় চিড়িয়াখানা- জাতীয় চিড়িয়াখানাটি ঢাকার মিরপুরে অবস্থিত, যা ১৯৬৪ সালে স্থাপিত হয়। প্রথমে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে থাকলেও পরবর্তীতে ১৯৭৪ সালে এটি মিরপুরে নিয়ে যাওয়া হয়। যা ২০১৫ সাল থেকে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা’ নামকরণ করা হয়। জাতীয় বিষয়গুলো এর বাকি অংশ থাকবে এর ২য় বা শেষ পর্বে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now