বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ছিল চাষি।তার পাঁচজন ছেলে ছিল। ছেলেরা সবসময় ঝগড়া করত।এতে চাষি খুব দুঃখ পেত। চাষি এ ব্যাপারে ছেলেদের অনেক বুঝাত।মাঝেমাঝে অনেক বকাঝকা করত।
এতে কোন পরিবর্তন হলনা। তখন অনেক ভেবেচিন্তে ছেলেদের কে বলল,তোরা কয় ভাই আছিস সবাই একটি করে কঞ্চি যোগাড় করে আটি বেধে আন আমার কাছে।বাবার কথামতো প্রত্যেক ছেলে একটি করে কঞ্চি যোগাড় করে আটি বেধে আনল।এবার চাষি ছেলেদের বলল,এখন তোমরা আটিটি ভাঙতে চেষ্টা কর।কিন্তু কেও আঁটিটি ভাঙতে পারলনা। চাষি
ছেলেদের বলল, এবার আটিটি খুলে ফেল।এবং একটি করে কঞ্চি ভাংগ ।সবাই কঞ্চি পট পট করে ভেংগে ফেলল।চাষি এবার বলল - দেখলে তো! তোমরা যদি এমন মিলেমিশে এক জোট হয়ে থাক তাহলে কোন শত্রুই তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।আর যদি তোমরা পরস্পর কেবলই ঝগড়া বিবাদ করে আলাদা হয়ে থাক, একের বিপদে অপরে সাহায্য না করো,তাহলে তো বুঝতে পারছো,কেমন করে শত্রু পক্ষ তোমাদের ঘায়েল করে দেবে।
উপদেশ :এক সাথে চলব, সুন্দর সমাজ গড়ব।????????????????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now