বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিনস পরা মাইয়া

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X মেয়েটাকে আজকে দেখে খানিকটা চমকে উঠলাম । আজ একেবারেই অন্য রকম লাগছে মেয়েটাকে । সেদিনের সাথে যেন আজ কোন মিলই নাই । বিশেষ করে পোষাকে এতো পরিনর্তন । ঠিক হজম করতে পারছি না । সেদিন মেয়েটি কি চমৎকার সেলোয়ার কামিজ পরেছিল । হলুদ আর নীল রংয়ের জিপছি । মেয়েটাকে দেখতে কি চমৎকারই না লাগছিল !! আর আজ টাইট ব্লু জিনসের সাথে টাইট সাদা টিশার্ট !! চোখে রোদ চশমা । অবশ্য আজকেও সুন্দরই লাগছে । তবে সেদিন বেশি সুন্দর লাগছিম । মেয়েটার নাম আমি ঠিক জানি না । কেবল জানি যে আমি যেখানে থাকি তার পাশের বিল্ডিংয়ে থাকে ! সব সময়ই দেখি মেয়েটাকে ! কিন্তু এমন হট পোষাকে এর আগে দেখিনি । এরকম মেয়েদের থেকে আমি একটু দুরেই থাকি । বেশি স্মার্ট মেয়ের প্রতি আমার আবার এলার্জি আছে । আমি একটু দুরে দুরেই থাকি । এদের সাথে কথা বলাটা ঠিক নিরাপদ মনে করি না আমি । ঐদিন অবশ্য মেয়েটাকে আমি চমকে দিয়েছিলাম । কি করবো ঐদিনকে মেয়েটাকে আসলেই আমার খুব ভাল লেগেছিল । চেহারায় কেমন একটা কোমল কোমল আর মোলায়েম ভাব ছিল । মনে হচ্ছিল যে এর সাথে কথা বলাটা নিরাপদ । মেয়েটা রাগ করবে না অথবা বিরক্ত হবে না । ঐদিন সকাল বেলা হোটেল নাস্তা খেয়ে ফিরছিলাম । বাড়ির কাছাকছি আসতেই মেয়েটাকে দেখলাম । এর আগেও দেখছি কিন্তু আজ কেন জানি কথা বলতে ইচ্ছা হল । আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে । আমার এমনিতে চকলেট খাওয়ার শখ । ঐ দিনও হাতে চকলেট ছিল । সরাসরি মেয়েটার সামনে গিয়ে একটা চকলেট এগিয়ে দিলাম । মেয়েটা খনিকটা চমকে উঠল । কিন্তু সামলে নিল পরক্ষনে চোখে জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে রইল । আমি বললাম -বোম না ! চকলেট ! নিন ! মেয়েটা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল । আমি আবার বললাম -আরে আমি ছেলেধরা না যে চকলেট খাইয়ে আপনাকে অজ্ঞান করে ফেলবো । তাপপর আপনাকে কিডন্যাপ করে আপনার বাবা কাছ থেকে টাকা দাবী করবো । এটা একটা চকলেট । দারুন টেষ্ট! খেয়ে দেখেন !! -আপনি কে ? -যাক কিছু তো বললেন !! আমি আপনার পাশের বিল্ডিংয়ে থাকি । নিন প্লিজ নিন !! মেয়েটা চকলেট টা নিল । আমার আরো কিছু বলার ইচ্ছা ছিল । কিন্তু আমি আর দাড়ালাম না । কেবল থেঙ্কিউ দিয়ে হাটা দিলাম । আমি খুব ভাল করেই জানি মেয়েটা আমার দিকেই তাকিয়ে আছে ! আর আমার কথাই ভাবছে !! পেছন দিকে একবার তাকানোর ইচ্ছে ছিল কিন্তু তাকালাম না । থাকুক কিছু কৌতুহল । কিন্তু আজকে মেয়েটা এড়িয়ে যেতে চাইলাম । জিনস পরা মেয়ে দের থেকে আমি একটু দুরে দুরে থাকি । কিন্তু আজ মেয়েটা আমাকেই ডাক দিল । তাও আবার আমার আমার নাম ধরে !! -অপু সাহেব !! আমি সত্যি অবাক না হয়ে পারলাম না । আমি মেয়েটার নাম জানি না । কিন্তু মেয়টা আমার নাম জানলো কিভাবে ?? আমি এগিয়ে গেলাম । -কেমন আছেন ? -ভাল । -আজকে চকলেট দিবেন না ? আজকে মেয়েটা মধ্যে কেমন একটা কনফিডেন্স আছে । ঐদিন ছিল না । আমি খুব ভাল করে জানি এই রকম পোষাক পরলেই মেয়েদের এটিটিউড পরিবর্তন হয়ে যায় । আমার পকেটে চকলেট ছিল । আমি বের করে দিলাম । মেয়েটা আমার সামনেই চকলেট টা খুলে মুখে দিল । ওহ!! কি ভঙ্গি !! -আপনার চকলেট টা অনেক স্বাধের । ঐদিন ধন্যবাদ দেওয়া হয় নি । আজ কে দিলাম । থেঙ্কিউ । -ওয়েল কাম !! -আচ্ছা আপনি কি সবাই কে চকলেট দিয়ে বেড়ান ?? নাকি শুধু মেয়েদের ? আমমি বুঝতেই পারছিলাম এই মেয়েটা এখন আমাকে আক্রমন করবে ! আরো কত কিছু বলবে কে জানে !! এখানে থাকাটা খুব বেশু নিরাপদ না । আমি বললাম -আমার একটা কাজ আছে । আমি আপনার সাথে পরে কথা বলি ? -হ্যা বলেন । সমস্যা নাই ! তবে একটা কথা .. -বলুন । -এবার থেকে যতবার আামর সামনে আসবেন আমাকে চকলেট খাওয়াবেন । মনে থাকে যেন ! -আচ্ছা ! আমি আর দাড়ালাম না । কি বলবে কে জানে !! আমি জানি ঐদিনের শোধ মেয়েটা আমার কাছ থেকে নেবেই ! আগে জানলে তো খাওয়াতাম না...। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now