বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশ্বাস,,,,,,,!!!!!!!
আমি এখনও এ শব্দটাকে বুঝতে পারি না।হয়ত পরিস্থিতি আমাকে এমন করেছে।একটা শিশু যে পরিবেশে বেড়ে উঠে তার মানসিকতা ওই পরিবেশের মত হয়।
তাহলে কি আমি যেখানে বেড়ে উঠছি সেখানে বিশ্বাস ,ভালোবাসা নেই।
না,,আছে ।বিশ্বাস ছিল কিন্তু মূল্য ছিল না।
ভালবাসা ছিল কিন্ত তার চেয়ে অবহেলাই বেশি ছিল।
ত্যাগ ছিল কিন্তু স্বীকার করার কেউ ছিল না।
এগুলা দেখতে দেখতে আমিও কবে যে পাষান হয়ে গেছি বুঝতেই পারি নি।
এখন যখন কাউকে বিশ্বাস করতে পারি না,ভালবাসতে পারি
না তখনই বুঝতে পারি।
আমি এমন কেন,,,,,,,,"পরিস্থিতি তোমাকে এমন বানিয়েছে"
হুম হয়ত সত্যই তাই।কারণ,,,,,,,,,,
আমি
কাউকে শুধু কান্না করতে দেখছি কই কেউ এসে চোখের জল গুলো মুছে দিতে দেখিনি।
কাউকে দেখেছি বিশ্বাস করে সব সহ্য করে যেতে কই কেউ সে বিশ্বাসের মূল্য দিতে দেখিনি।
কাউকে দেখেছি শুধু একাই ভালবেসে যেতে কিন্তু অবহেলাছাড়া কিছুই পেতে দেখিনি।
আর একেউটা আমার পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন।সত্যি বড় হওয়া খুব কষ্টের।কারণ বড় হয়েছি বলেতো ছোট থেকে দেখে আসা দৃশ্য গুলোএখন গভীর ভাবে বুঝতে শিখেিছ।
বুঝতে পেরেছি অবহেলার মাঝে একজনকে আগলে ধরে আমারা বেড়ে উঠেছি।কিন্তু সেতো এখন খুব ক্লান্ত হয়ে গেছে,জিবনের সাথে যুদ্ধ করে এখন হার মানতে যাচ্ছে ,,,,
তাহলে আমাদের কি হবে।আমরা কার কাছে যাব একটু ভালভাবে থাকার জন্য????
আমরাতো বুঝতে শিখেছি আমার ছোটরাতো এখনও কিছু বুঝতে পারে না তাদের কি হবে???
ওহ ভাবতে পারছি না আমি।বলতে পারছি না কাউকে।মানুষের জিবনে কিছু দঃখ আছে যা কাউকে বলা যায় না কারণ একজন বিভেকবান মানুষ তার কাছের মানুষদের ছোট করতে পারে না।এটাও তার কাছ থেকে শেখা।।।
ভাবতেই অবাক লাগে এমন সরল মনের মানুষ,বাবার আদরের প্রথম সন্তান,,,এখানে অবহেলায়,অশান্তিতে দিন জাপন করেছে।শুধু বিশ্বাস করে "একদিন আল্লাহ সুখ দিবে আমাকে।"
কিন্তু আমি অনেক খুজেও আমার মাঝে বিশ্বাস ,ভালবাসা,ত্যাগ কিছুই পাইনি।তাহলে এতদিনের সব শিক্ষা কি বৃথা,,,,,,, ,?????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now