বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অদ্ভুত---১

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ARAB AHMED (০ পয়েন্ট)

X অঝোর ধারায় ঝরছে বৃষ্টি.......!!!কোনো বিরাম নেই।আজ সকাল থেকেই ঘরবন্দী হয়ে আছি এজন্য।সব কাজকর্ম ফেলে এভাবে অলস হয়ে বসে থাকার মজাটাই আলাদা।কেন জানি মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে.......।।শত কথা ভাবতে ভাবতে কখন যে জানালা খুলে জানালার পাশে বসেছি খেয়াল করিনি।হঠাৎ পেছন থেকে কেউ একজন সজোরে মাথায় চাটি মারল......।।এই কে......???পেছনে তাকিয়ে দেখি বড় আপু.....।।আমায় কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আমায় ইচ্ছামতো গালিগালাজ করতে লাগল এত বৃষ্টিতে জানালা খুলে বসার জন্য.....আর বলল আমায় ডাকছে মা।এরপর জানালা লাগিয়ে দিয়ে চলে গেলো।আমি গিয়ে দেখলাম কয়েকটি লোক বসে আছে। মা কে জিজ্ঞাসা করতেই বলল বাইরে বৃষ্টি এজন্য এসেছে.......পরে চলে যাবে।এরকম অচেনা মানুষের ঘরে এসে বসে থাকা আমার একদম পছন্দ নয়......কিন্তু তাদের সাথে মহিলা থাকায় কথা না বাড়িয়ে চলে গেলাম।আর আপুকে বললাম দেখে রাখতে.....অচেনা মানুষ বলে কথা।এরপর আমি আবার আমার ঘরে গিয়ে বসলাম।ল্যাপটপ নিয়ে বসে টুকিটাকি কাজ সারছিলাম......।।তক্ষুণি ফোন এল।নাম্বারটা অপিরিচিত হলেও ধরলাম....এমনিতে অপরিচিত নাম্বার হলে বেশি ধরি না.....কিন্তু কেন জানি মনে হলো ফোনটা রিসিভ করি। ও পাশ বলল.....হ্যালো..আমি মাইশা....আজই ফিরলাম দুবাই থেকে.....বাইরে বৃষ্টি.....তুই এসে এয়ারপোর্ট থেকে নিয়ে যা।এরপরই ফোন কেটে দিল।আমি ক্ষাণিকক্ষণ ভাবলাম কি করা যায়।এরপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সাথে রেইনকোট।মা প্রথমে বাধা দিলেও মাইশার কথা শুনে রাজি হলেন।এয়ারপোর্ট পৌছার পরে মাইশাকে ফোন দিলাম।একবার না...দুবার না....দশবার......।।কিন্তু প্রতিবারই ফোন বন্ধ।অদ্ভুত তো!!!আমি কিছু বুঝতে না পেরে অপেক্ষা করতে লাগলাম.. ......!!!প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর চলে এলাম।এসে দেখি বাড়িতেও কেউ নেই।মা অাপু কাউকেই পেলাম না......!!!আর সাথে ওই লোকগুলোও নেই যারা বাড়িতে বসে ছিল।আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না।আপুর ফোনে ফোন দিয়ে দেখি ফোন বাড়িতেই আছে।এত বৃষ্টি হচ্ছে এর মধ্য মানুষগুলো যাবে কোথায়।বাড়ির সব কিছু ঠিকই আছে...কোনো জিনিসই ওলোটপালট নেই.....তাহলে ওই লোকগুলো আর মা অাপু কোথায়????মাইশারও ফোন বন্ধ দেখাচ্ছে বারবার....।।।এমনিতে আমার টেনশন হয় না কিন্তু আজকে কেমন জানি সব বেঠিক লাগছে......।হঠৎ একটা ফোন এল।দরজায়ও কে যেনো কড়া নাড়ছে।এরপর.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now