বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাঝে মাঝেই মধ্যরাত্রে ঘুম ভেংগে যাই আমার।কারনটা আমার অজানা নয় কিন্তু আমার পাশে যে লিনা নামের মেয়েটি গভীর ঘুমে সেই মেয়েটির অজানা।একটু পরে মেয়েটি জেগে যাবে।আমার জোরে জোরে নিশ্বাস নেওয়ার কারন কি সে জিজ্ঞাসা করবে।যদিও আমি তাকে দুঃসপ্ন বলেই উড়িয়ে দেই।
.
লিনা আমার দ্বিতীয় স্ত্রী।প্রথম স্ত্রী "মিহি" রোড এক্সিডেন্টে মারা যাওয়াই লিনাকে আমার বিয়ে করা।সেদিনের সেই ভরদুপুরে মধ্যরাস্তায় আলাদা হওয়াটাই আমার ভুল ছিল।পরিনামে পেয়েছি মিহির মরামুখ।যদিও লিনাকে বিয়ে করাটা আমার কিছুটা অমত ছিল কিন্তু পরিবারের চাপে আর আমার ছোট্ট মেয়েটির মায়ের অভাব পুরনের জন্যেই লিনাকে বিয়ে করেছি।লিনাও আমার ছোট্ট মেয়েটিকে মায়ের অভাব বুঝতে দেইনি কোনদিন।
.
আমার মধ্যরাতে যে সপ্ন দেখে ঘুম ভেংগে যাই সেটা এই মিহিকে নিয়েই।চোখের সামনে ঘটা নিজের স্ত্রীর করুন মৃত্য আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়।মাঝে মাঝেই মিহি সপ্নে এসে আমাকে বলে,
--"আমার ভালবাসার ভাগ অন্য কাউকে দিয়ে দিলে তুমি?আমাকে তুমি ভালইবাসনি কোনদিন"।
.
আমি মিহিকে তখন বলি,
--"তোমাকে আজও ভালোবাসি মিহি।আমি বিয়ে করেছি আমার জন্যে নয়,তোমার মেয়ের জন্যে"।
.
মিহি কেমন জানি মুখ গোমড়া করে।আমার উপর রাগ করে বুঝি আমি।আমি মিহিকে বলি,
--"বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে হলেও আমাকে ক্ষমা করো মিহি।মেয়েটির যে একটা খুব মায়ের দরকার ছিল"।
.
মিহি মনে হয় আমার কথা বুঝতে পারে।বেচে থাকা কালে আমাকে খুব বুঝত এই মেয়েটি।খুব করে বুঝত।আমি মিহিকে বলি,
--"জানো মিহি,বালিশের ভাজে ভাজে আজো আমি তোমার স্পর্শ খুজে ফিরি,তোমাকে খুজে ফিরি।মধ্যরাতের সেই ভালবাসার কথা ভাবি আমি"।
.
মিহি আমার কথা শুনে ভাবে।মনে হয় দূরে চলে যাই আমার সপ্ন থেকে,আমার কল্পনা থেকে।মিহি আমাকে বলে,
--"তোমার পাশে যে মেয়েটি শুয়ে আছে সেও আমার মত মেয়ে।সেও খুব করে স্বামীর ভালবাসা চাই।তাই তোমার উচিত তাকে আমার মতই ভালবাসা"।
.
আমি মিহির কথাতে জবাব দিতে চাইনা।জানি সে কি বলতে চাই,বুঝি সে কি বলতে চাই।তবুও বলেই ফেলি,
--"আমার পক্ষে হবেনা মিহি।কি করে ভুলে যাব সেই প্রথম তোমার স্পর্শ এর কথা!তোমার ভালবাসার কথা।আমি পারবনা মিহি,পারবনা"।
.
মিহি আমার কথাতে রাগ করে।খুব করে রাগ করে।আমাকে বলে,
--"তাইলে আমিও আজ থেকে আর আসবোনা তোমার সপ্নে,তোমার কল্পনায়"।
.
মিহি রাগ করে চলে যাই।ভেংগে যাই আমার ঘুম।ডুকরে কেঁদে ওঠে আমার মন।ভারী হয়ে আসে আমার সমস্ত নিঃশ্বাস।আমি পারিনা,মিহিকে ভেবে অন্য কাওকে ভালবাসতে পারিনা।মিহির কথা বেশি মনে হলে দূর আকাশের ওই তারাগুলাকে দেখি আর মিহির কথা ভাবি।মাঝে মাঝে আনমনেই মিহিকে উদ্দেশ্য করে বলি,
--"নাইবা পেলি সংগ আমার,
মিছে কেন ভাবিস,
দিন শেষে তো সব কিছুতেই,
আমার কাছেই আসিস"।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now