বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জলের ভূত

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এক কুয়োপাড়ে ছোট্টো একটি ছেলে তার বোনের সঙ্গে প্রায়ই খেলা করত । একদিন খেলা করতে করতে দুজনেই তারা ঝুপ করে জলে পড়ে গেল । কুয়োর তলায় থাকত এক জলের ভূত । তাদের দেখে সে চেঁচিয়ে উঠল, “এইবার তোদের বাগে পেয়েছি । আমার জন্যে এইবার তোদের খাটাব।” সুতো কাটার জন্যে মেয়েটিকে সে দিল জলের নানা আগাছা আর বলল একটা ফুটো বালতি করে জল আনতে । ছেলেটিকে একটা ভোঁতা কুড়ল দিয়ে সে বলল গাছ কাটতে । আর তাদের খেতে দিল শুধু পাথরের মতো শক্ত পিঠে । ভারি কষ্টে ছেলেমেয়েদের দিন কাটে । এক রবিবার জলের ভূত যখন গির্জেয় গেছে তারা দুজনে পালাল । গির্জে থেকে ফিরে জলের ভূত দেখে তার পাখিরা উড়ে গেছে । দারুণ রেগে বড়ো-বড়ো পা ফেলে তাদের সে ধাওয়া করল । দুরে তাকে আসতে দেখে মেয়েটি একটা ঝাঁটা পিছন দিকে ছুড়ে ফেলল আর দেখতে দেখতে সেখানে গজিয়ে উঠল খোঁচা-খোঁচা হাজার ঝাঁটার একটা পাহাড় । পাহাড়টা পেরুতে জলের ভূতের খুব অসুবিধে হলেও শেষটায় কোনোমতে সেটা পেরিয়ে সে এল । মেয়েটি তখন পিছন দিকে ছুড়ে দিল একটা আয়না আর দেখতে দেখতে সেখানে গজিয়ে উঠল হাজার-হাজার আয়নার একটা পাহাড় । পাহাড়টা এমনই পিছল যে, জলের ভূত কিছুতেই সেটা বেয়ে উঠতে পারল না । তাই সে ভাবল, "বাড়ি গিয়ে আমার কুড়লটা নিয়ে আসি । সেটা দিয়ে কাচের পাহাড়টা ভাঙব । কিন্তু বাড়ি থেকে ফিরে কাচের পাহাড় ভেঙে সে দেখে—ছেলেমেয়েরা অনেক-অনেক দুরে চলে গেছে । কিছুতেই তাদের নাগাল ধরতে সে পারল না । তাই মনের দুঃখে জলের ভূত ফিরে গেল তার কুয়োর তলায় ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now