বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
.
কখনো ভাবিনি কাউকে ভালোবাসবো, কাউকে নিজের থেকেও আপন করে নেব। কারো চোখে নিজের স্বপ্নগুলো সাজাবো, কারো জন্য রাতের পর রাত জাগবো।
কখনো ভাবিনি কেউ তার মনের সমস্ত ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবে আমার জীবন। কারো চোখে চেয়ে হাজারটা কবিতা লিখে ফেলবো, কখনো ভাবিনি গল্পের নায়িকার মতো আমার জীবনেও কেউ একজন আসবে।।
.
বৃষ্টিস্নাত দিনে তোমার সাথে প্রথম দেখা ঠিক সপ্নের মতো। প্রবল বর্ষণে ভিজে একাএকার হয়ে রাস্তায় একাকী চলার সময় সঙ্গী হয়েছিলে তুমি । আনমনে কতক্ষণ তাকিয়ে ছিলাম মনে নেই, রাগী চোখে মাঝে মাঝে তাকাচ্ছিলে আমার দিকে। হয়ত কোন বখাটে ভেবেছিলে, কিন্তু আমি জ্ঞানশুন্য হয়ে পড়েছিলাম তখন। তোমার চোখের মায়ায় হারিয়ে গিয়েছিলাম কোন এক অচিনপুরে।
.
দ্বিতীয়বার আমাদের দেখা আরো অদ্ভুতভাবে, সেদিনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। রাস্তাদিয়ে তোমার পিছু পিছু হাটার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম আমি, সেদিন প্রথম তোমার মুখের হাসি দেখেছিলাম। কারো হাসি যে এতটা মায়াবী হয় সেটা সেদিন তোমাকে না দেখলে বুঝতামই না। তুমি কি জানো, তোমার ঐ মায়াবী মুখের হাসি দেখার জন্য আমি বার বার আছাড় খেতে পারি।।
.
তোমার কি সেদিনের কথা মনে আছে.....??
যেদিন তোমার নাম শুনেছিলাম, কারণ তোমার নামের সাথে আমাদের দেখা হওয়ার পরিবেশটা মিলে গিয়েছিলো।
বৃষ্টি, হুমম তোমার সাথে দেখা হওয়ার প্রথম দিন থেকেই বৃষ্টি ছিলো।
তুমি কি জানতে বৃষ্টি আমার কতটা ভালো লাগতো, বৃষ্টির জন্যই আমার বৃষ্টিটাকে খুজে পেয়েছি। ভালো লাগার মতোই একটা বিষয়।।
.
তোমাকে যেদিন প্রপোজ করেছিলাম সেদিন সকাল থেকেই রোদ ছিলো প্রখর। কিন্তু তোমার সামনে যেতেই অদ্ভুতভাবে বৃষ্টি শুরু হয়েছিলো, তুমি যখন না করে দিয়েছিলে তখন বৃষ্টিটা কেমন যেন জ্বালাময়ী লাগছিলো। মাথানিচু করে দারিয়ে ছিলাম, তোমার কি মনে আছে।
কিছুক্ষণ পর তুমি সামনে থেকে চলে গেলে, তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিলো। মনে হচ্ছিলো আমার হৃদয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
তখন বৃষ্টি আরো বেড়ে গিয়েছিলো, কিন্তু সেটাকে খুব জ্বালাময়ী লাগছিলো। অনেক কষ্টে সেদিন বাড়ি এসেছিলাম।।
.
জানো তোমাকে ভেবে কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি, তোমার মুখের হাসিটা আমার চোখে সবসময় ভাসতো।
তুমি না করে দেবার পরেও কতবার তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম তুমি কি জানো....??
তোমার মুখের হাসিটা না দেখলে যে আমার দিন কাটতো না। তুমি সবসময় মন খারাপ করে থাকতে কেন সেটার উত্তর জানা ছিলো না আমার।
মাঝে মাঝে ছাদে বসে কান্না করতে, কেন করতে কখনোই জানতে পারিনি।।
.
সেদিন সকাল থেকেই বৃষ্টি ছিলো, তোমার বাড়ি যেতে গিয়ে একদম ভিজে গিয়েছিলাম, তবুও তোমাকে না দেখে থাকতে পারতাম না যে।
তোমার বাড়ির সামনে গিয়ে এত লোক দেখে সেদিন খুব ভয় পেয়েছিলাম, পরে যখন শুনলাম তুমি আর নেই তখনই তোমার মন খারাপ এবং মাঝে মাঝে কান্নার কারণটা বুঝে গিয়েছিলাম।
সেদিনের কান্নাটা কাউকে দেখতে দেইনি জানো, বৃষ্টির পানিতে সবজল লুকিয়ে রেখেছিলাম।।
.
বাড়ি ফেরার সময় তোমার ছোট বোনের কাছে তোমার রেখে যাওয়া শেষ চিঠিটা আমা পেয়েছিলাম।
চিঠিতেতো ঠিক বলেছো, অনেক ভালোবাসো আমায় তবে সেদিন কেন বলোনি। একবার জানালে কি হতো....??
আমার লুকিয়ে লুকিয়ে দেখাটাও তুমি বুঝতে পেরেছিলে, তবে কেন সামনে আসো নি......??
তুমি বলেছিলে, অচেনা পাখি হয়ে আমার জীবনে আসতে চাওনি। তবে কেন মায়ার সাগরে ভাসিয়ে ছেড়ে চলে গেলে........??
.
জানো, আজকেও অনেক বৃষ্টি হচ্ছে সেদিনের মতো আজো আমি রাস্তার মাঝে একাকি হাটছি শুধু তোমার দেখা পাবার আশায় কিন্তু তুমিতো নেই।
আজো বৃষ্টি আসে, আমায় ভিজিয়ে দেয় আগের মতো কিন্তু শুধু তুমি আর আসো না। তোমার হাসিটা চোখের সামনে সব সময় ভাসে, কিন্তু দুচোখ ভরে দেখার ইচ্ছাটা কখনো পূর্ণ হয়না।
জানি, কখনো পূর্ণ হবারও নয়, তুমি চলে গেছো নিজের গল্পটা শেষ করে কিন্তু তোমার আমার গল্পটা কখনো শেষ হয়নি আর শেষ হবারও নয়।।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now