বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি ভয়াবহ রাত

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রক্তিম রুবেল (০ পয়েন্ট)

X ঘটনাটা ঘটে আমার সাথেই।আমি মেসে থাকি। তখন ছুটি চলছিল আর তাই সবাই বাড়ীতে চলে যায় মেস পুরা খালি। অনেক প্র্যাকটিক্যাল লেখা বাদ থাকার কারণে আমি মেসে চলে আসি। আমার সাথে এক সিনিয়র ভাই ও আসেন সেদিন। রাতটা ছিল পুর্নিমা রাত কিন্তু আমরা তা কেউ ই তা জানতাম না। সাধারনত আমরা মেসে এমনিতেই অনেক রাত জাগি আর সেদিনও তার ব্যাতিক্রম হলো না। ভাইয়ের সাথে বসে গল্প করতে করতে সময় এর দিকে খেয়াল নেই। হঠাৎ রুম এ নক করার শব্দে আমরা থমকে উটলাম। দরজা খুলে দেখি আমাদের মেসের এক চাকুরি জীবি দাড়িয়ে আছে হাসি হাসি মুখ নিয়ে, কিন্তু তার তো বাড়ীতে থাকার কথা। অত কিছু তখন ভাবিনি। সে খুশি মুখে বলল তোমরা আসছো তাহলে একসাথে গল্প করা যাবে। তাকে রুমে ডাকলাম কিন্তু সে কিছুতেই রুমে আসল না।অতপর রুমের বাইরে আমরা বসে গল্প করতে লাগলাম। হঠাৎ আমরা ঢলের আওয়াজ শুনতে পেলাম। বলে রাখা ভালো আমাদের মেস ছিল কবরস্থান এর পাশেই। মনে হলো পাশেই কোথাও বাউল গান টাইপ কিছু হচ্ছে। চারিদিক তখন চাদের আলোতে আলোকময়। আমার সিনিয়র ভাই (রানা) বলে উঠল চলো গান সুনে আসি। তার কথায় সায় দিয়ে চল্লাম গান শুনতে। গেটের কাছেই কবরস্থান এর দিকে চোখ পরে একবার আৎকে উঠলাম। যাইহোক ঢলের সাউন্ড টা অনুসরণ করে আমরা এগুতে থাকলাম। একটা নির্জন বাড়ীতে হচ্ছে এই ঢলের বাড়ী। আমাদের মেস থেকে বাড়িটা দেখা যাবে হয়তো কিন্তু যেতে হলো অনেক ঘুরে।সেখানে দেখলাম সাদা পান্জাবি আর পাগরি পরা অনেক লোক। কেউ রান্না করছে আর কেউ ঢলের তালের সাথে গান করছে। আমাদের ভীতর থেকে চাকরী জীবি ভাইটাকে আর অনেক খুজেও পেলাম না। আমি আর রানা ভাই কিছু সময় ওখানে থেকে মেসে ফিরে ঘুমিয়ে পরি। কিন্তু সকালে যা দেখলাম আর মেস মালিকের থেকে শুনলাম তা শুনে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। চাকুরিজীবি ভাইটা বাড়ীতে আছে এখনও মেসে আসেনি। আর যেখানে আমরা রাতে গান শুনতে গেছিলাম দেখলাম সেখানে কোন বাড়ীর চিহ্ন নাই। পরে শুনলাম ওখানে নাকি পুরাতন কবর। রাতে যখন আমরা গেইট খুলে বাইরে যাই তখন মেস মালিক আমাদের অনেক ডাকছে কিন্তু আমরা নাকি শুনতে না পেয়ে চলে গেছি। তবে কি ছিল ওই বাড়ীতে? আর চাকুরিজীবি ভাইটাই বা আসল কিভাবে? ওটা কি তাহলে সপ্ন ছিল? দুজন কিভাবে একি সপ্ন দেখলাম। মনে প্রশ্ন থেকেই গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now