বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তোতলা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . . আমাকে বিব্রত করে দিনা খুব মজা পায়। আমি যখন একটু তোতলে যাই তখন সে পৃথীবির সেরা বিনোদনের হাসিটা হাসে। এই হাসিটা অনেক সুন্দর। হঠাৎ দিনা বলে উঠলো, - সাকিব আমি তোমাকে কেন পছন্দ করতাম জানো? - কেন? - কারণ তুমি খুব বোকা। - আমি বোকা?!!! - হুম। পৃথীবিতে যতো মানুষ তোতলায় সবাই বোকা। - তাহলে কি বিখ্যাত গণিতবিদ নিউটন, বিজ্ঞানী এরিস্টেটল, চার্চিল, ডারউইন এরা সবাই বোকা? - হু সবাই বোকা। - হা হা হা। দিনা একটু রেগে গিয়ে বললো, - সাকিব তোমাকে না মাঝেমধ্যে খুব মারতে ইচ্ছে হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, - কেন? - এমনি। দিনা আর কিছু বললো না। আমার সামনে থেকে উঠে হন হন করে হেঁটে চলে গেলো। এখন সে রাগ করেছে। ভীষণ রাগ। আমার সাথে কথায় না পারলে সে রাগ করে। খুব রাগের পর কতোগুলো বকা শুনিয়ে তারপর ক্ষান্ত হবে। আজ বকা দিলো না। সোজা উঠে চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। টিভি অন করে হেলান দিয়ে বসেছি এমন সময় দিনার ফোন। রিসিভ করতেই ভাঙ্গাস্বরে দিনা বললো, "সাকিব আমি তোমাকে খুব করে চাই!" সে এতক্ষন কেঁদেছে তাই গলার স্বর ভাঙ্গা লাগছে। আমি জিজ্ঞেস করলাম, "কি হয়েছে দিনা?" দিনা বললো, - আমি পারবো না। - কি পারবে না? - আমি বাবাকে তোমার কথা বলতে পারবো না। - আশ্চর্য!!! কেন? - তোমাকে তো বলেছি বাবা খুব রাগী। কিন্তু এটাও তেমন সমস্যা ছিলো না; যদি উনি রাগটা আমার উপর দেখাতেন। আমাকে কিছুই বলবে না; কিন্তু আমার আম্মুর অবস্থা শেষ করে ফেলবে। গায়ে হাত পর্যন্ত তুলবে। এখন তুমিই বলো আমি কিভাবে আব্বুকে তোমার কথা বলবো? আর বললেই কি মেনে নিবে? - আমি কিছু বললাম না। কলটা কেটে দিলাম। সত্যিই তো আমার কি আছে?! একটা জব নেই। এখনো স্টাডি শেষ করিনি, কিচ্ছুই না। এমন অবস্থায় দিনা তার বাবাকে আমার সমন্ধে কি বলবে! . . সময়টা ছিলো ২০১৪সাল। আজকে হঠাৎ রাস্তা পার হওয়ার সময় দিনার সাথে দেখা। সাথে ছিলো তার ২বছরের বেবি এবং সুদর্শন হাজব্যান্ড। আমাকে দেখে আস্তে করে জিজ্ঞেস করলো, - কেমন আছো? আমি কিছুই বলতে পারলাম না। তোতলে গেলাম। আজকে দিনা আমার তোতলানো দেখে হাসেনি। একটুও হাসেনি। . .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ তোতলামো
→ "তোতা মিয়ার তোতলামী"
→ "তোতা মিয়ার তোতলামী"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now