বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফেনীর আকাশে রহস্যময় ভৌতিক আলো!

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ফেনীর আকাশে রহস্যময় ভৌতিক আলো! ============= লেখক:-সোহাগ দেওয়ান ============= গত ৪ঠা নভেম্বর শুক্রবার! রাতে ফেনীর আকাশে দেখা যায় এক রহস্যময় ভৌতিক আলো। তারপরে থেকে সেটা নিয়ে জেলার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক কৌতহল।এমন অদ্ভুদ রহস্যময় আলো দেখে অবাক হয়েছে সবাই। কারণ এমন আলো তারা আগে কখনো দেখেনি। এই আলো প্রথম দেখতে পায় ছাগলনাইয়া উপজেলার মানুষ।তারপরে জেলার অন্যান্য স্থান থেকেও এই আলো দেখতে পাওয়ার খবর এসেছে।জানা গেছে গত ৪ঠা নভেম্বর শুক্রবার সন্ধ্যা রাতের ফেনীর আকাশে হঠাত্ দেখা যায় রহস্যময় এক ভৌতিক আলো।যা রাত ৭:৩০ মিনিট পর্যন্ত দৃশ্যমান ছিল।তবে ঐ আলোর পিছনে কোন শব্দ ছিল না। . প্রত্যেক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে গত শুক্রবার রাতের আকাশে হঠাত্ তারা লাল একটি আলো দেখতে পায়।কিছুক্ষণ স্থির থাকার পরে সেই আলোক রশ্মি রং পরিবর্তন করে।এবং আস্তে আস্তে বড় হতে থাকে।এক সময় ঐ আলোক রশ্মিটি উত্তর দিক থেকে দক্ষিন দিকে বার বার ছুটাছুটি করতে থাকে।যা দেখে এলাকা বাসির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।পরে আস্তে আস্তে ঐ আলোক রশ্মি উধাও হয়ে যায়।এই আলোক রশ্মি দেখার পর থেকে ছাগলনাইয়া উপজেলার মানুষের মধ্যে ব্যাপক কৌতহল তৈরি হয়েছে।তাই সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে নানা রকম ব্যাখ্যা দাঁড় করাচ্ছে।কার মতে এই রহস্যময় আলোক রশ্মির পিছনে রয়েছে কোন ভৌতিক কারণ।অনেকে একে জ্বীনের আলোও বলছে।তবে শিক্ষিত সমাজের অনেকের মতে এটা আসলে ভূত জ্বীন কিছুই না, এর পিছনে রয়েছে কোন বৈজ্ঞানিক কারণ।তবে এই আলোক রশ্মির পিছনে ঘটনা যাই থাকুক না কেন,কিছু রহস্যময় ঘটনা না হয় রহস্যই থেকে যাক।তাতে ক্ষতিই বা কি?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now