বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়েদের বিশ্বাস করার ফল

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Forhad Ali (০ পয়েন্ট)

X একটি মেয়ে একটি ছেলেকে খুব ভালোবাসতো। মেয়েটি তার ভালোবাসার কথা ছেলেটিকে জানাল, ছেলেটিও তার কথায় সম্মতি জানাল। কারন, ছেলেটিও মেয়েটিকে মনে মনে ভালোবাসতো কিন্তু বলতে পারছিল না। এভাবে কিছু দিনের ভিতর ছেলেটি মেয়েটিকে সত্যিই খুব ভালোবেসে ফেলল। মেয়েটি ছেলেটাকে বলত, "আমার হৃদয় আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমার দেহে হৃদয় নেই।" কিন্তু মেয়েটি হটাত একদিন তাকে বলল, "আমার বাবা-মা আমার বিয়ে ঠিক করেছেন, আমাকে বলেছে, আমি যদি ঐ ছেলের সাথে বিয়ে না করি তাহলে বাবা আত্মহত্যা করবেন। মা, বাবা, এমনকি আমার দাদা ও বাড়ির সবাই আমার সাথে কথা বলছেনা। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে বিয়ে করতে পারব না। আমি সত্যিই দুঃখিত কিন্তু আমাকে ঐ ছেলের সাথেই বিয়ে করতে হবে, আমরা সারা জীবন বন্ধু থাকব। ছেলেটি শুধু বলল, ঠিক আছে। . . . এরপর বিয়ের দিন বিয়ে সুরু হল। অনেক গান-বাজনা, হৈ-হুল্লোড় করে বিয়ে শেষ হল। পরের দিন সমস্ত উপহারের স্তুপের পাশে মেয়েটি ছেলেটির নাম লেখা একটি উপহারের প্যাকেট দেখতে পেল। মেয়েটি খুসি মনেই প্যাকেটটি খুলছিল, প্যাকেট খোলার পর প্রথমে তার ভিতর একটা সাদা কাগজ পেল। তাতে লেখা "তুমিই একদিন বলেছিলে, আমাদের দুজনের একটি মাত্র হৃদয়। আর তুমিই সেটা নিয়ে গেলে...!" এ কথার মানে মেয়েটা বুঝেছিল, সে চিৎকার করে কান্না করতে লাগল... কিন্তু কেঁদে আর কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেল। আশা করি সাবার ভাল লাগল গল্পটা। আপনাদের মতামত মন্ত্যব্য করে জানাবেন। আর একটা কথা, সব মেয়েরা কিন্তু একরকম না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now