বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি মেয়ের কাছে মায়ের চিঠি...

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এই অনুবাদের অনুবাদস্বত্ব অনুবাদক কতৃক সংরক্ষিত। এই লেখাটি অনুবাদকারীর নাম প্রকাশ ব্যতীত কোনও উপায়ে অন্যত্র প্রকাশ করা অনৈতিক এবং নিষিদ্ধ। প্রিয় মেয়ে আমার, যেদিন দেখবে আমি বুড়ি হয়ে গেছি, তুমি ধৈর্য রেখো, তার চেয়ে বড় কথা তুমি বোঝার চেষ্টা কোরো আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আমি কথা বলার সময়ে একই কথা হাজার বার বলি, “মিনিট খানেক আগেই তুমি এ কথা বলেছ” বলে আমাকে তুমি থামিয়ে দিও না, অনুরোধ, শুধু শুনবে। সেই সময়ের কথা মনে করার চেষ্টা কোরো, যখন তুমি ছোট ছিলে, আর রাতের পর রাত তুমি না ঘুমানো পর্যন্ত আমি একই গল্প বার বার তোমাকে শোনাতাম।যখন তুমি দেখবে প্রযুক্তির ব্যপারে আমি বেশ অজ্ঞ, আমার দিকে রাগ হয়ে তাকিও না, আমাকে শেখার সময় দিও। মনে রেখো সোনা আমার, আমি তোমাকে অনেক ধৈর্য নিয়ে শিখিয়েছি কিভাবে ঠিক করে খেতে হয়, কিভাবে কাপড় পড়তে হয়, কিভাবে চুল আঁচড়াতে হয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে অবস্থার সম্মুক্ষিন হতে হয়। যখন দেখবে আমি বুড়ি হয়ে গেছি, তুমি ধৈর্য রেখো, তার চেয়ে বড় কথা তুমি বোঝার চেষ্টা কোরো আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।যদি কথার মাঝে আমি কখনো ভুলে যাই আমরা কি নিয়ে কথা বলছিলাম, আমাকে মনে করার সময় দিও, যদি মনে করতে না পারি, তুমি অধৈর্য হয়ো না, রাগও হয়ো না, তুমি হৃদয়ের গভীরে জেনে রেখো তোমার সঙ্গটাই আমার জন্য গুরুত্তপূর্ণ।যখন আমার বৃদ্ধ, ক্লান্ত পা দুটো আমাকে আর আগের মত দ্রুত হাঁটতে দেবে না, তুমি তোমার হাত আমার দিকে একই ভাবে বাড়িয়ে দিও যেভাবে আমি তোমার দিকে বাড়িয়ে দিয়েছিলাম যখন তুমি প্রথম বার হেঁটেছিলে।যখন সেই দিন গুলো আসবে, তুমি দু:খ করোনা, শুধু আমার সাথে থেকো, আর ভালোবেসে বোঝার চেষ্টা কোরো যে আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি।সবশেষে আমি তোমাকে ধন্যবাদ জানাই জীবনের অনেক গুলো সময় আর ভালোলাগা আমার সাথে ভাগ করে নেয়ার জন্য। আমার সোনামনি, আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই আমি আমার সারা জীবনে অনেক হাসি আর ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি, তুমিও তাই চেষ্টা কোরো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now