বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হযরর শেখ সা'দী রহ.তাঁর 'গুলিস্তাঁ'র মধ্যে একটি ঘটনা লিখেছেন।তিনি বলেন,আমি একবার সফরে ছিলাম।যাত্রাপথে জনৈক ব্যবসায়ীর বাড়িতে অবস্থান করলাম। সে ব্যবসায়ী সারারাত আমার মাথা পাগল করে রাখল।
রাতভর সে তার ব্যবসার কথা শোনাল যে,অমুক জায়গায় আমার এ ব্যবসা,হিন্দুস্তানে আমার সে ব্যবসা,খোরাসানে আমার অমুক জিনিসের ব্যবসা ইত্যাদি।
সমস্ত ঘটনা বলার পর সর্বশেষ সে বলল:আমার সমস্ত ইচ্ছেতো পুরণ হয়ে গেছে।আমার ব্যবসার শখও মিটে গেছে।ব্যবসার জন্যে শেষ একটি সফরের ইচ্ছে আছে।
আপনি দোয়া করবেন যেনো আমি সুন্দরভাবে এ সফরটি শেষ করতে পারি।তারপর আমি অবসর জীবন যাপন করব এবং বাকি জীবন দোকানে বসেই কাটিয়ে দেবো।
শেখ সাদী তাকে জিজ্ঞেস করলেন:সে শেষ সফরটি কোথায়?
সে উত্তরে বলল,আমি এখান থেকে অমুক মাল কিনে চিনে যাবো,সেখানে তা বিক্রি করে সেখান থেকে চায়না শিশা কিনে রোমে নিয়ে বিক্রি করব।তারপর রোম থেকে কিছু জিনিস নিয়ে ইস্কান্দারিয়া যাব।সেখানে তা বিক্রি করে আবার কিছু মাল কিনে হিন্দুস্তানে নিয়ে বিক্রি করব।ইত্যাদি ইত্যাদি।
শেখ সাদী তাকে বললেন:তুমি কি শোনোনি যে,গোরের ময়দানে এক বিখ্যাত সওদাগরের সমস্ত মালামাল খচ্চর থেকে পড়ে গিয়েছিল?সে খচ্চরও মৃত পড়েছিল। আর সে বিখ্যাত সওদাগরের লাশও সেখানে পড়েছিল।
আর সে সওদাগরের ব্যবসার মাল অবস্থাদৃষ্টে যেনো এ কথা বলছে:
"দুনিয়াদারের চোখের ক্ষুধা হয়ত পরিতৃপ্তির দ্বারা পূরণ করতে পারে অথবা কবরই তা পূরণ করতে পারে"।
শেখ সা'দী রহ.আরো বলেন:যখন দুনিয়া মানুষের ওপর ভর করে ফেলে তখন দুনিয়া ব্যতীত অন্য কিছুই তার চিন্তায় থাকেনা।
দুনিয়ার সম্পদ যদি দুনিয়ার প্রতিই ধাবিত করে এবং পরকাল থেকে বিমুখ করে তাহলে তার ফলাফল হয় ভয়ংকর।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now