বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপ্রাপ্তি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sabbir Ahamed Riyad (০ পয়েন্ট)

X অন্তনিলা:কি খবর?কেমন আছো? সাফিন:এতদিন কোথায় ছিলে? - স্বামীর বাড়ি। জানো নিশ্চয়ই? একবার তো খবরও নিলে না। -খবর নিয়ে কি আর হবে।জানি ভালো আছো -কেমন আছো বললে না তো? -এইতো বিষণ্ন নগরীর বুকে কিছু শব্দ নিয়ে ভালো আছি হয়ত।আর তুমি? -আমিও ভাল আছি রাতের তারাদের মত -ভাল থাকাটাই শ্রেয়! ভাল না থাকার যুক্তিসঙ্গত কোনো কারণ দেখছি না। স্বামী,সংসার আর ফুটফুটে জলন্ত নক্ষত্রের মতো কোমল বাচ্চা।সব মিলিয়ে পাটিগণিতের সমীকরণ। -তুমি তো অংকে কাচা ছিলে।প্রতিটা পরীক্ষাই আমার খাতা দেখে লিখতে।অবশ্য আমার খাতার চেয়ে আমকেই দেখতে বেশি।এখন বেশ এলোমেলো হয়ে গেছো! -এলোমেলো মগ্নতাই পা ফেলতেই আনন্দ।তাই হয়ত এমন। - চশমা নিয়েছ কবে? -যবে থেকে চোখে কম দেখছি।তুমিও তো পড়ছো এখন।বেশ সুন্দর লাগছে এতে।অবশ্য না পরলেও অতটা সুন্দর লাগত না। -তুমি সুন্দরের সংজ্ঞা জানো? - ন জানার কি আছে! স্কুল জীবনে তোমার খোঁপায় রক্তজবা আর মাথায় বেণী কেটে সুন্দরের যে সংজ্ঞা শিখিয়েছিলে তা কি সহজে ভুলা যায়? - আচ্ছা বলো তো তুমি আমার বেণীগাঁথুনির প্রেমে পড়েছিলে নাকি আমার? - কোনোটিই নয়।তোমার কপালে সাতরঙের সংমিশ্রণে যে লালটিপ ছিল তার প্রেমে পড়েছিলাম।অবশ্য তখন তা বুঝতে পারিনি। আজ সেই টিপ কাছ থেকে দেখাই তার মর্ম বুঝতে পারছি। -দূরে গেলেই কিছুর মর্ম বুঝা যায়? তাহলে সেদিন আমাকে বুঝে উঠতে পারোনি কেন? - না পেরেছি কোথায়! দিস্তা দিস্তা প্রেমপত্র এমনি আমার বইতে চুরি করে রেখে দিয়েছিলে? যার জন্যে কয়েকবার তোমার মায়ের হতে দু-চারটা চরও খেয়েছিলে।আর সাথে যে বিজোড় একটা নুপুর দিয়েছিল তা আজও রেখে দিয়েছি বেশ যত্নে। -ওমা...চিঠি কি আমি একলা দিয়েছি নাকি? তুমিও তো কম দাওনি।সাথে তো চার জোড়া কানেরদুল,দুই জোড়া নুপুর আর নীল কাগজে লিখা ১০৮ টা কবিতা -এ সবই তুমি দিয়েছিলে কিন্তু মনটা হয়তো উজাড় করে দিতে পারোনি । - তুমি তো ছিলে সতেরো বছরের কন্যা আর আমি ষোল এর কাছাকাছি এক বালক !বয়সের ফাঁকটা কি বেশি ছিল? মোটেও তা নয় -তবে? -সংসার,সমাজ,গোত্র কিছু না বুঝে কুৎসা রটাতে মত্ত! -বেশ ভাল বলতে পারো ! - এজন্যই তো এতটা ভালোবাসতে আমায়। - আচ্ছা আমার বিয়েতে তুমি আসলে না কেন? -গিয়েছিলাম তো।লুকিয়ে লুকিয়ে তোমার দেখছি - কই ? কোনও প্রমাণ তো দেখিনি? -উপহার এর কথা বলছো? - ত বলছি না।সেই যে নুপুর, দুজোড়া কনেরদুল র কবিতা দিয়েছিলে তাও কি কম ছিল? - সেদিনও প্রমাণ রেখে এসেছি। হয়তো তুমি বুঝে উঠতে পারনি। - কিভাবে? -ঠিকানাবিহীন একটা বক্স পেয়েছিলে উপহার হিসেবে? যার খামে লিখা ছিল"ভাল আছি ভাল থেকো" -ওটা তুমি ছিলে?? - এখনও অবিশ্বাস হচ্ছে? -ইস!এমন করলে কেনো? জানো সে রাতে আমি কতো কেদেছিলাম! শুধুমাত্র আমার বিয়েতে তোমার অনুপস্থিত টের পেয়ে।যদিও সেটা আমার বাসরের প্রথম রাত ছিল -লিখে দিলে দেনা পাওনার হিসেব কতটুকু মিটতো? -পহেলা ফাল্গুনে যে কৃষ্ণচূড়া দিয়েছি তার হিসেব আদৌ মিটেয়েছো? - সেকথা আজও মনে রেখেছো তুমি? -হুঁ রেখেছি তো। -রাত তো অনেক হল,ঘুমাবে না?তোমার বাবুটা ঘুমিয়েছে? -বাবুটা স্বর্গরাজ্যে দেব দেবতাদের সাথে খেলায় মত্ত।যে খেলা কৈশরে তুমি আর আমি খেলতাম। -বেশ।মধ্যরাতে ঘুমাবার আগে খোঁপায় সুগন্ধি তেল মেখে সিদুরের লম্বা দাগ টানো এখন? -হিন্দুরমনি বলে কথা।সিথির সিদুরে জার পরিচয়।সে কি আর এমনি থাকতে পারে?? - তা ঠিক।রাত তো অনেক হলো।এবার ঘুমিয়ে পরো। -তুমি ঘুমুবে না? কোথায় তুমি বাসায় নাকি এখনো রাত হলে রাস্তাই ঘুরে বেরাও? -ঠিকই ধরেছো।এখনও পরে আছি ধূলিকণার সাথে।হাঁটছি আর হাঁটছি। -হেঁটে যাও অনন্ত পথ।আমি গেলাম ঘুমাতে । ভালো থেকো ইতি, তোমার প্রণয়নী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ অপ্রাপ্তি
→ অপ্রাপ্তি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now