বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জেনে নিন রাত জাগার কারণ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X একদল মানুষ আছে যারা কোন কারণ ব্যতীতই রাত জাগে। বিষয়টা নেশার মত। ঘুম আসে তবু জেগে থাকে আবার অনেকে চেষ্টা করেও ঘুমাতে পারে না। . চার পাশের সবাই যখন ঘুমিয়ে যাবে তখন এরা নিজের প্রছন্দের একটা প্লে লিস্টের গান চালু করার পর অতীতের স্মৃতি নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিতে চেষ্টা করে। . সাথে ফেসবুকের নিউজ ফিড একটু পর পর রিফ্রেশ করেতে থাকে। প্রিয় কিছু আইডি সার্স করে তাদের টাইমলাইন দেখা। পরিচিত কেউ মেসেজ করলো তার সাথে টুকটাক কথা বলা। . এই কথা বলার ফাঁকেই হয়তো কাউকে মনে পড়ে যায়। কল্পনাতে কারো ছবি ভেসে উঠে। তাকে আর কখনো মনে করবে না তা মনস্থির করে হয়তো জুনায়েদ ইভানের, “নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে” কিংবা জয় শাহরিয়ারে “তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে” গানটা চালিয়ে তার সাথে কল্পনার রাজ্যে থেকে ঘুরে আসে। . অনেকে আবার বারান্দায় যেয়ে রিকল এর “যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম! আমি চাঁদের আলো হয়ে, তোমার কালো ঘরে; জেগে রই সারা নিশি এতটা ভালবাসি” গান ‍শুনতে শুনতে হাউ মাউ করে কেঁদে উঠে। . রাত যখন দুটো কিংবা তিনটা বাজে তখন বিছানায় শুয়ে বা সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা চলে কিছুক্ষন। কিন্তু ঘুম আসে না। . এরা ঘুমাবার মতন হৃদয় হারিয়ে ফেলেছে বহু আগেই তবুও চলে এই নিরন্তন চেষ্টা প্রতি রাতেই। . যখন ঘুমাতে ব্যর্থ হয় তখন হয়তো জীবন্মৃতয়ের মত অনুভূতিহীন হয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে মোবাইলের দিকে। . অনেকে খুঁজে বেড়ায় ইনবক্সের ইতিহাসে পড়ে থাকা অবহেলিত কথাগুলো। তাদের স্বপ্নগুলো। হয়তো এর ফাঁকেই হুট করে একফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। একটি ঝড়ের পুর্বাভাস। অভিমানের ঝড়। . রাত জাগা ওই মানুষগুলোর রাত্র জাগার পেছনেও একটা গল্প আছে। কারণটা কিন্তু প্রচন্ড রোমান্টিক। . একটা সময় তারাও এমন একটা দলের সদস্য ছিল যারা নীরবতায় প্রেম নিবদনের জন্য রাতকেই বেছে নেয়। . তাদেরও কেউ একজন ছিল, রাত জেগে তাদেরও কথা ছিল, এই রাতেই তারা সুখের স্বপ্ন দেখতো, রাত জাগাটাও তাদের সুখের ছিল। . আজ হয়তো তাদের কেউ নেই কিন্তু তাদের রাত জাগা আছে। . কেউ একজন রাত জাগার অভ্যেসটা ধরিয়ে চলে যায়, সে চলে যায় কিন্তু অভ্যেসটা ঠিকই রয়ে যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now