বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরুষ

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X জানুন পুরুষ মানুষ আসলে কি ? পুরুষ মানুষ আল্লাহর একটি সুন্দর সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতে ছাড় দেয়া শিখতে হয় । ছোট বেলা থেকেই শুরু হয়ে যায় তাদের ছাড় দেয়ার শিক্ষা । কখনও নিজের ছোট বোনকে চকলেট দিয়ে । কখনও নিজের ছোট ভাইকে পছন্দের ব্যাটটা দিয়ে দিয়ে । হয়ত তার স্বপ্ন থাকে চারুকলায় ভর্তি হবে কিন্তু বাবা মা কে খুশি করতে নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে বুয়েটে অথবা মেডিকেল এ ভর্তি হয় । নিজের পুরা পকেট খরচ ভালোবাসার মানুষটিকে গিফট কিনে দেয়ার জন্যই ব্যয় করতে হয় তাদের । সাথে টিউশনির টাকাটাও থাকে কখনও । কত দুপুর কাটে শুধু সিঙ্গারা আর চা খেয়ে । কত রাস্তা পার হয় খালি পায়ে হেটে । নিজের পুরো যৌবন দিন রাত কাজ করে কাটিয়ে দেয় তারা পরিবার বৌ বাচ্চার জন্য । বৌ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক লোন নেয়া তারা আর সারাজীবন পরিশ্রম করে সেই ব্যাংক লোন শোধ করে । এতো পরিশ্রম করে কিন্তু তারপরও মা , বৌ , বস সবার কাছে ঝাড়ি খেতে হয় সবসময় । পুরুষ মানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে । যদি সে বাহিরে বাহিরে থাকে তাহলে সে উড়ালচন্ডি । যদি সে ঘরে থাকে তাহলে অলস । যদি সে বাচ্চাদের শাসন করে তাহলে সে অমানুষ । যদি বাচ্চাদের শাসন না করে তাহলে সে দায়িত্বজ্ঞানহীন । যদি সে বৌকে চাকরি করতে না দেয় তাহলে সে নারীর স্বাধীনতার সমঅধিকারের বিরোধী । যদি সে বৌকে চাকরি করতে দেয় তাহলে সে বৌ এর টাকায় বসে খায় । যদি মায়ের কথা শোনে তাহলে মায়ের ছেলে। যদি বৌ এর কথা শোনে তাহলে বৌ এর গোলাম । এভাবেই পার হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন । তোমরা কখনই জানবে না একটা পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় । কত চাওয়াপাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে । হয়ত এই লেখাটা পড়ে পুরুষ মানুষদের মুখে হাসি আসবে । হয়ত নারীরা একটু হলেও বুঝতে পারবে তাদের মূল্য ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ পুরুষের নরক যন্ত্রণা
→ দ্বিতীয় পুরুষ
→ পুরুষরা লজ্জাশীল!
→ এবার পুরুষরাও বুঝলেন প্রসব বেদনা কাকে বলে....................
→ পুরুষ কেন ধর্ষণ করে_লেখকঃ আনিসুল হক
→ ভ্রমণ [সিজন-১] পিতৃপুরুষের ভিটেয়
→ পুরুষ মহিলা
→ ♦একজন পুরুষ♦
→ চেতনাপুরুষ মেজর জলিল
→ অন্যান্য ধর্মগ্রন্থ ও মহাপুরুষের বাণী
→ আসলেই কি নারী পুরুষ সমান?
→ পুরুষত্ব
→ প্রথম পুরুষ - সিহান রিদ
→ পরপুরুষ
→ পুরুষত্ব প্রমাণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now