বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
**তওবাহ্-র পুরস্কার**
মুসা (আঃ)-এর সময়কালে একবার প্রচন্ড খরা দেখা দেয়।
লোকজন মুসা (আঃ)- কে বললঃ ও মুসা, তুমিতো আল্লাহ্র
সাথে সরাসরি কথা বলেছ। আল্লাহ্কে বলো যেন
আমাদের বৃষ্টি দেন। মুসা (আঃ) সত্তর হাজারেরও বেশী
বনী ইসরাঈলদের মরুভূমিতে সমবেত করলেন এবং আল্লাহর
কাছে বৃষ্টির জন্য আবেদন জানালেন। কোন ফল হলো না,
বৃষ্টিতো আসা দূরের কথা উপরন্তু আবহাওয়া যেন আরও
গরম আর শুকনো হয়ে গেলো।
মুসা (আঃ) বিস্মিত হলেন, জানতে চাইলেন এর কারণ।
ওহীর মাধ্যমে জানতে পারলেন যে, এই জনসমাবেশের
মধ্যে এমন এক লোক রয়েছে যে নাকি চল্লিশ বৎসর যাবত
আল্লাহর বিরোধীতা করে আসছে। মুসা যদি এই সংবাদ
লোকদের মধ্যে প্রচার করেন এবং ঐ লোক নিজেকে
চিনতে পেরে বের হয়ে আসে তবেই মুসার দোয়া আল্লাহর
কাছে গৃহীত হবে এবং বৃষ্টি আসবে।
মুসা (আঃ) বুঝলেন না তাঁর গলার আওয়াজ কিভাবে এই
সত্তর হাজার লোকের মধ্যে পৌঁছাবে কিন্তু আল্লাহ্
ওহীর মাধ্যমে জানালেন যে, মুসার উপর শুধু বলার
দায়িত্ব, সবাইকে পৌঁছে দেয়ার দায়িত্ব স্বয়ং
আল্লাহ্র।
মুসা (আঃ) তখন দাঁড়িয়ে বললেন, ওহে বনী ইসরাঈল।
তোমাদের মধ্যে এক গুনাহ্গার ব্যক্তি রয়েছে যে নাকি
গত চল্লিশ বছর আল্লাহ্কে অবমাননা করেছে। বৃষ্টি
ততোক্ষণ আসবে না যতোক্ষণ না সেই দোষী ব্যক্তি
নিজেকে সনাক্ত করবে।
মুসা (আঃ) এর ঘোষণা আল্লাহ্ সবার কাছে পৌঁছে
দিলেন। দোষী ব্যক্তি নিজের ডান এবং বাঁ দিকে
তাকিয়ে দেখল কেউ মুসার এই ডাকে সাড়া দিচ্ছে না।
বুঝল সে নিজেই সেই ব্যক্তি যার কথা ঘোষণা করা
হ্যেছে। সে নিজেকে বললো, আমি যদি বের হয়ে আসি
তবে তো সবাই আমাকে দেখে ফেলবে। আর যদি না আসি
তাহলে তো বৃষ্টির অভাবে সবারই ক্ষতি হবে আর আমি
নিজে দায়ী হব। তখন সে নিজের চাঁদর দিয়ে নিজেকে
ঢেকে ফেললো। অনুশোচনা করলো, কাঁদতে শুরু করলো,
আল্লাহর কাছে ক্ষমা চাইলো। বললোঃ ও আল্লাহ!
আমিতো গত চল্লিশ বছর তোমার বিরোধীতা করেছি।
অথচ আমার গুনাহ্ তুমি লোকসমাজে প্রকাশ করোনি। এখন
আমি তওবাহ্ করছি। তুমি আমার তওবাহ্ গ্রহণ করো।
লোকটির কথা শেষ হবার আগেই আকাশে প্রচন্ড মেঘ
করে বৃষ্টি এলো। মুসা (আঃ) অবাক হয়ে বললেন, ও
আল্লাহ্! তুমি আমাদের বৃষ্টি দিলে অথচ দোষী লোকতো
নিজেকে প্রকাশ করলো না। আল্লাহ বললেনঃ ওহে মুসা,
যে লোকটির কারণে আমি তোমাদের উপর নেয়ামত বন্ধ
করেছিলাম তার কারণেই আজ আমি আবার নেয়ামত
প্রদান করলাম।
মুসা (আঃ) বললেন, ও আল্লাহ! লোকটা কে? আমাকে
দেখাও। যে তওবাহ্ করাতে আমরা সবাই তোমার অনুগ্রহ
পেলাম।
আল্লাহ্ বললেন, ওহে মুসা! লোকটা যখন গুনাহগার ছিল,
আমাকে অমান্য করছিল তখনই আমি তাকে জনসমক্ষে
প্রকাশ করলাম না। তুমি কি মনে করো এখন সে তওবাহ্
করে আমার অনুগত্যে আসার পর আমি তাকে প্রকাশিত
করবো?
আল্লাহ্র অসীম অনুগ্রহ যে, আমরা উপর্যুপুরি গুনাহ্ করা
সত্ত্বেও আল্লাহ আমাদের গুনাহ্ এবং খারাপ কাজ
ঢেকে রাখেন, জনসমক্ষে প্রকাশ করে আমাদের অপদস্ত
করেন না। আল্লাহ্ আমাদের সময় প্রদান করেন যাতে করে
আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং আল্লাহ্র
আনুগত্যের মধ্যে ফিরে আসতে পারি। এতদসত্ত্বেও বহু
লোকই আল্লাহর দেওয়া এই সময়টাকে অগ্রাহ্য করে এবং
ক্রমাগত অন্যায় চালিয়ে যায়, অবশেষে সনাক্ত হয়ে
অপদস্ত হয় এবং শাস্তি ভোগ করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now