বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিক্ষনীয়_ঘটনাঃ ওহুদের যুদ্ধে ৭০ জন সাহাবি শহীদ হয়েছে!

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X শিক্ষনীয়_ঘটনাঃ ওহুদের যুদ্ধে ৭০ জন সাহাবি শহীদ হয়েছে! একেকজনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি (সাঃ) গুনে দেখলেন ৬৮টা লাশ। ২ টা নাই ...একজন উনার চাচা হামজা (রাঃ) আরেক জন হানজালা (রাঃ) অস্থিরহয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠালেন লাশ খুজার জন্য। ...হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না।- মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবীজি বললেন:, হা আমিতো হানজালার বিয়ে পড়িয়েছি।যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। - মহিলা বললেন; ইয়া রাসূলাল্লাহ্! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুখায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২ টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হাঞ্জালা। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদহয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে" - মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। - নবীজি কাঁদতেছেন। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন? নবীজি সম্মতি প্রকাশ করার পরএকজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুলাল্লাহ (সাঃ) হানজালা কে পাওয়া গেছে। --- সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত রাখলেন। জিবরাঈল আসলো!...এসে বলল; ইয়া রাসুলাল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছেন যে আমি জিব্রাইলের বাহিনিকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে।... ইয়া রাসুলুল্লাহ আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতর দ্বারা কাফনের কাপড়ে ঢুকিয়েছি।..... # সুবহানাল্লাহ্ [হায়াতুস সাহাবা] দ্বীনের জন্য তিনি উনার জান আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, সবকিছুর চাইতে দ্বীনের তাকাজাকে প্রধান্য দিয়ে আল্লাহর রাস্তায় গিয়েছেন আর আল্লাহ সুবহানাতায়ালায়া উনাকে এরকমই সম্মানিত করেছেন। আল্লাহ তায়ালা আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এ জান মাল আমার জন্য আমানত, কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান মাল আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now