বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুভা-৮/রবীন্দ্রনাথ ঠাকুর-(শেষ পর্ব)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X একটা অনির্দিষ্ট আশঙ্কা বশে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপমায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ,ডাগুর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কী একটা বুঝিতে চেষ্টা করিত । কিন্তু তাহার কিছু বুঝাইয়া বলিতেন না । ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল ,কী রে সু তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে । বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল । মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় । নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কী দোষ করিয়া ছিলাম । সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল । সেদিন গাছের তলায় আর বসিল না । বাণীকন্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন । সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাদিতে লাগিল । অবশেষে তাহাকে সান্তনা দিতে গিয়া বাণীকন্ঠ শুষ্ক কপোলে অশ্রু গড়াইয়া পড়িল । কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে । সুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল,তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া,গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া অশ্রুজল পড়তে লাগিল ।।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now