বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুপ্রেরণা’র গল্প

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ✎✎✎ অনুপ্রেরণা’র গল্প ✎✎✎✎ ⚑ তরুণদের প্রতি ওয়ারেন বাফেটের ১৩টি উপদেশ ... ওয়ারেন এডওয়ার্ড বাফেট, মার্কিন ‘বিজনেস ম্যাগনেট’, উদ্যোক্তা এবং সমাজকর্মী। বাফেটকে বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তাদের মাঝে একজন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি ২০১২ সালে টাইম ম্যাগাজিনে সর্বোচ্চ প্রভাবশালী ব্যাক্তি হিসেবে নাম লিখিয়েছেন। জীবনে সফল হতে গিয়ে বাফেট যা উপলব্ধি করেছেন, তার উপর ভিত্তি করেই তিনি তরুণ উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি কিছু বিখ্যাত উপদেশ দিয়েছেন। তার কিছু এখানে তুলে ধরা হলো: ১। তা-ই করো যা তুমি করতে ভালবাসো। নিজের পছন্দকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে। “যেই ক্ষেত্রটা লাভজনক, আমাকে সেখানেই বিনিয়োগ করতে হবে!” এমনটা ভাবার আগে “যেই ক্ষেত্রটার উপর কাজ করে আমার ভাল লাগবে, আমার জন্য সেটাই উপযুক্ত।” এই চিন্তা মাথায় আনতে হবে। ২। এমন কোন ব্যবসায় বিনিয়োগ করো না, যা তুমি বোঝো না। প্রযুক্তিগত ব্যবসা সম্পর্কে বাফেটের তেমন ধারণা না থাকায় তিনি কখনো তাতে বিনিয়োগ করেন না, সে ব্যবসায় যতই লাভজনক হোক না কেন। তাই তিনি অন্যদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন। কোনো ব্যবসাতে বিনিয়োগ করার আগে তিনি বিনিয়োগকারীকে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে বলেন। অর্থাৎ, তা কীভাবে লাভ করে, ভবিষ্যতে তা থেকে কী পরিমাণ লাভ হতে পারে ইত্যাদি। ৩। তোমাকে সফল হবার জন্য অনেক কম কাজ করতে হবে যদি না তুমি অনেকগুলো কাজ ভুল করো। একজন সফল উদ্যোক্তা হতে হলে অনেক সাবধানে কাজ করতে হবে এবং যতটা সম্ভব ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে। কেননা, ছোট একটা ভুলই অনেক সময় অনেক বড় ব্যর্থতার কারণ হয়ে যায়। ৪। মিশতে হবে সঠিক মানুষদের সঙ্গে। সবসময় নিজের থেকে সফল এবং দক্ষ মানুষদের সাথে মিশতে হবে। এতে করে নিজের মাঝেও সেই গুণগুলো অঙ্কুরিত হয় এবং সফল হবার অনুপ্রেরণা পাওয়া যায়। ৫। অতীত থেকে শিক্ষা নিতে হবে। ব্যবসায়ের জগতে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। তাই ভবিষ্যতে কী হবে তা কল্পনা করার থেকে অতীতকে বিশ্লেষণ করে, তার থেকে শিক্ষা নিয়ে সে শিক্ষাকে কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভাল হবে। কিন্তু এর মানে এই না যে অতীতই সবসময় ভবিষ্যতকে নির্ধারণ করবে। তার বিপরীত হওয়াটাও স্বাভাবিক। ৬। নিজের ওপর আস্থা রাখতে হবে। শুধু বড় স্বপ্ন দেখেই গেলাম, কিন্তু “আমাকে দিয়ে হবে না” চিন্তা করে সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করলাম না, এমনটা করলে হবে না। “আমি হতে চাই” না ভেবে ভাবতে হবে, “আমি হয়ে দেখাবো।” ৭। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সুযোগ সবসময় আসে না তাই সবসময় সুযোগকে ১০০% কাজে লাগাতে হবে। ৮। নিজেকে উন্নত করতে হবে। নিজেকে উন্নত করা, নিজের দক্ষতাকে বৃদ্ধি করা হচ্ছে এক ধরণের সম্পদ যা কেউ কখনো হরণ করতে পারবে না এবং যা থেকে লাভ নিশ্চিত। ৯। প্রত্যাখ্যান করা জানতে হবে। ব্যবসায়ের জগতে, কোনো প্রস্তাব ভাল লাগছে না… কিন্তু ভদ্রতা কিংবা সামাজিকতা রক্ষার্থে ‘না’ বলতে পারছি না, এমনটা করলে হবে না। ১০। কখনো পুরোপুরি নিঃস্ব হওয়া যাবে না। এই উপদেশটা ২০১৬ সালে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। উদ্যোগ গ্রহণের জন্য অন্যান্য সকল কৌশলের সাথে অর্থও গুরুত্বপূর্ণ। তাই, উদ্যোগ গ্রহণের সময় কেউ যদি তার সকল অর্থ-সম্পদ হারিয়ে ফেলে, তাহলে লাভ তো দূরের কথা, তার পূর্বাবস্থায় ফেরৎ যাওয়াটাই কষ্টকর হবে। উল্লেখ্য যে, বাফেট নিজেও অনেক বিনিয়োগে তার অর্থ হারিয়েছেন কিন্তু নিজ যোগ্যতা এবং কৌশলের কারণে সে সেই ক্ষতিকে উপশম করতে পেরেছেন। ১১। ‘ঋণ’-কে যতটা সম্ভব উপেক্ষা করতে হবে। ব্যাক্তিজীবনে বাফেট, নিজ ব্যবসাকে দাঁড় করাতে ঋনের সাহায্য অনেক কম নিয়েছেন। অধিক ঋণের কারণে ব্যবসায়ের দায় বৃদ্ধি পায় যা পরবর্তীতে দেউলিয়াত্ব পর্যন্ত পৌঁছাতে পারে। ১২। হাতে সবসময় নগদ অর্থ রাখতে হবে। সুযোগ কখনো বলে কয়ে আসে না। অনেক সময় অর্থের অভাবে অনেক বড় সুযোগও হাতছাড়া হয়ে যায়। তাই, সবসময় পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চিত রাখতে হবে। এতে করে, সুযোগের সদ্ব্যাবহারের পাশাপাশি অনেক ঝুঁকিও এড়িয়ে চলা যায়। ১৩। সমাজকে তার প্রতিদান দিতে হবে। সমাজের বিভিন্ন বস্তু, বিভিন্ন শ্রেনীর মানুষই একজন সাধারণ মানুষকে একজন সফল উদ্যোক্তায় রূপান্তর করতে পারে। তাই সফল হবার পর সমাজের প্রতি কর্তব্য পালন করতে হবে। ✍ ১০০ ডলার নিয়ে ব্যবসায় নেমে ৭৩ বিলিয়ন ডলার উপার্জন করা বাফেটের এই উপদেশগুলো সম্পূর্ণটাই তাঁর বাস্তব অভিজ্ঞতা থেকে দেয়া। কে জানে! এই উপদেশগুলোকে মাথায় রাখলে হয়ত একদিন আপনার উপদেশই বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। post...shohan collected....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now