বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বাধীনতাঃ- বাবুসোনা বোস

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ১৯৩২ সাল 'আহ ছেড়ে দে। ওহ মরে গেছে।' সুদেব বলল। বিনোধ ক্রমাগত লাথি মেরে চলেছে মৃত ইংরেজ অফিসারটির মুখে, ' নাহ। সালা শুয়োরের বাচ্চা ইংরেজ। আমার মাকে,আমার সামনে। ওহ মা! বাঁচাতে পারলাম না তোমায়।' 'চল এখান থেকে।' সুদেব, বিনোধের হাত ধরে টানতে টানতে জঙ্গলের ভেতর নিয়ে চলে গেল। ' কত দিন এমন চলবে বলতে পারিস?আর কত দিন আমাদের মা, বোনেদের এইভাবে অত্যাচারিত হতে হবে ?' বিনোধ নিজের ময়লা ফতুয়ায় চোখ মুছলো। ' আমরা কি কোনো দিন স্বাধীন হবো না রে?' ' স্বাধীনতা আসবে। বিশ্বাস রাখ। আমাদের পরিশ্রম, বলিদান বৃথা যাবে না, কিছুতেই না।' সুদেব পূবের আকাশের দিকে তাকিয়ে বলল। আকাশ লাল করে ভোরের সূর্য আলোকিত করছে ধরনী কে। ওরা হাঁটতে শুরু করলো বুকে এক রাশ আশা নিয়ে। আশা এক নতুন ভোরের, আশা এক স্বাধীন ভোরের। *১৯৪৭ সাল ১৫ই আগ্স্ট বহু প্রত্যাশিত স্বাধীনতা এল সগৌরবে। কত বিনোধ, কত সুদেবের প্রানের বিনিময়ে এলো এই স্বাধিনতা। ২০০ বছরের পরাধীনতা ঘুচলো আজ। রবি ঠাকুরের জাতীয় সংগীতের সুরে মেতে উঠলো ভারতবাসী। স্বাধীন ভারতে স্বাধীন ভাবে বাঁচার অঙ্গীকার নিলো সবাই। "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।" *২০১৫ সাল ১৫ই আগস্ট ' আহ ওকে ওভাবে মারিস না। ওটুকু বাচ্চা কি বোঝে যে ঘরে খাবার নেই, মা এর কাছে খাবার কেনার পয়সা নেই। ও শুধু বোঝে পেটের খিদে টা।' সোনা পিসি কোলে তুলে নিলো ছোট্ট পুতুল কে। ' কি করবো আমি সোনা পিসি?? আমি যে বড় অসহায়। আজ ১৫ ই আগস্ট। স্বাধীনতা দিবস। অথচ দেখো এই স্বাধীন ভারতবর্ষে মৃত স্বামীর পেনশন টুকু এই অভাগার কপালে জোটে না। স্বাধীন ভারতবর্ষে একটি মা তার সন্তানের মুখে দুবেলা দুটো ভাত তুলে দিতে পারে না। বাবার মুখে শুনেছি দাদু নাকি দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আচ্ছা আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি সোনা পিসি?' ফুঁপিয়ে উঠলো প্রতীমা। চোখের জলের বাধ ভাঙলো এবার। বিছানায় মুখ গুজে হাউ হাউ করে কেঁদে উঠলো ও। সোনা পিসি এগিয়ে এসে আলতো করে হাত রাখলেন প্রতীমার মাথায়। ভেজা চোখে জানলার দিকে তাকালো প্রতীমা। পতাকা উত্তলন হচ্ছে, আর মাইকে বাজছে, "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানি সে যে, আমার জন্মভূমি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now