বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিজ্ঞানে পড়ুয়া প্রেমিকার কাছে এই প্রেমপত্র কেমন হতে পারে.....??
প্রিয়া,
পত্রের প্রথমে এক বোতল সালফিউরিক এসিডের মতো জ্বালাময়ী শুভেচ্ছা রইল। প্রিয়া, আমি তোমাকে ডায়মন্ডের মতো ভালোবাসি।
আমার ভালোবাসা E=mc2 এর মতো চিরন্তন সত্য। তোমার প্রতি আমার এই ভালোবাসা স্প্রিং নিক্তির মাধ্যমেও পরিমাপ করা সম্ভব নয়।
প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই আমার হৃদয়ে ট্রান্সফরমার তোমার হৃদয়ের AC তড়িৎ প্রবাহের জন্য অপেক্ষা করে আসছে।
তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় লিফট-পাম্পের মতো উঠানামা করে।
প্রিয়া, আমার মনের পিকচার টিউবে শুধু তোমার ছবি ভেসে ওঠে।
ওগো আমার সোডিয়াম কার্বনেট,,,
তুমি কি আমার মনের হাইড্রোকার্বনের বুদবুদ এর আওয়াজ শুনতে পাও না.....??
তুমি কি আমার নাইট্রোজেন মিথাইল এর মতো ভালোবাসা বুঝতে পারো না???
তবে কেন এমন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করো!!
ওগো আমার অক্সিজেন সিলিন্ডার,,
কার্বন ডাই অক্সাইডে ভরা এই পৃথিবীতে তোমার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমাকে বাঁচাও....
এসো আমরা দুজন আমাদের হৃদয়ের জারণ-বিজারণ ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই....
ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের প্রেমে যদি মরিচা পড়ে তবে নতুন করে আমরা গ্যালভানাইজিং এর প্রলেপ দিয়ে আমাদের প্রেমকে চাকচিক্যময় করবো......
ইতি,,
তোমার আমি....
•
•
•
Collected.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now