বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"Y2K PROBLEM"

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MR. RAFI (০ পয়েন্ট)

X "সন ২০০০ সমস্যা" সন ২০০০সমস্যা বা ওয়াইটুকে সমস্যা ("Y2K problem") বা মিলেনিয়াম ত্রুটি, এমন এক ধরনের ত্রুটি বা গ্লিচ যা কম্পিউটার যন্ত্রের 'তারিখ এবং সময়' এর একটি বিন্যাস জনিত সমস্যা। ওয়াইটুকে এর পূর্ণরূপ বাংলায় ২০০০ সাল। ২০০০সালের পূর্বের কম্পিউটার গুলোতে কিংবা বিভিন্ন সফটওয়্যারে সাল গণনার জন্য শুধু শেষের দুটি সংখ্যা নেওয়া হত। যেমনঃ ১৯৯৩'র জন্য নেয়া হত ৯৩, ১৯৯৪'র জন্য নেয়া হত ৯৪। এর ধারাবাহিকতায় ৯৭, ৯৮, ৯৯ সনের পরে সয়ংক্রিয় ভাবে বসে যাবে ০০। যা আদতে ১৯০০ বোঝাবে। বিভিন্ন সফটওয়্যারের ডাটাবেইস এ সংখ্যাটিকে কিভাবে নিবে এবং ঘটনা বা তথ্য কিভাবে, কোন তারিখে সংরক্ষণ করবে তা নিয়ে ব্যপক সংশয় দেখা দিয়েছিল। তারিখের ফরম্যাট লেখার জন্য দদ/মম/বব বা মম/দদ/বব দুটোই আগে বহুল ব্যবহৃত ছিল। এখন সব জায়গায় দদ/মম/বববব এর ব্যবহার বেশি। বর্তমানে যে কোন কম্পিউটার বা মোবাইলে দেখা যায় ২০১৯ বা ১৯৯৪ সাল সম্পূর্ণ লেখা। তবে ২০০০ সালের আগে শুধু শেষের দুটি সংখ্যা লেখা হত। যেমন, ০৭/০২/৯৩। কিন্তু বছরের ঘরে ৯০ লিখলেই সেইটা ১৯৯০ সাল নাকি তা সম্পূর্ণ ভাবে বোঝা সম্ভব না। বিষয়টি প্রথম নজরে আসে ব্রিটিশ আদর্শ ইন্সটিটিউট (বিএসআই)-এর, ১৯৯৭ সালে। মাত্রই ৩ বছর পর নতুন শতাব্দীর শুরু। ২০০০ সালের শুরুতে ১/১/০০ লিখলে সেটা ২০০০ সাল নাকি ১৯০০ সাল সেটাও বোঝা সম্ভব না। দ্বিতীয়ত, বছরের ঘরে দুটি সংখ্যা থাকলে সেইটা লিপ-ইয়ার নাকি তা বোঝাও কারো দ্বারা সম্ভব না। যেমন ২৯/০২/০০, এখানে ২০০০ সাল লিপ-ইয়ার হলেও ১৯০০ সাল লিপ-ইয়ার নয়। ফলে পরবর্তীতে যেকোনো প্রোগ্রাম বা হিসাব এ মারাত্মক ভুল হওয়ার সম্ভবনা অনেক বেশি। এই সমস্যাটাই 'ওয়াইটুকে' বা 'সন ২০০০ সমস্যা' নামে পরিচিত। ওয়াইটুকে সমস্যার ব্যাপ্তি ও ছিল অনেক। আমেরিকাতে ১৫৪ জন গর্ভবতী মহিলার কাছে ভুল রিপোর্ট চলে যায় অস্ট্রেলিয়ার  দুটো স্টেট-এ বাসের টিকেট সিস্টেম ক্রাশ করে। জাপানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট-এ ভুল অ্যালার্ম চালু হয়ে যায়। ফ্রান্স-এর আবহাওয়া অফিসে ভুল তারিখ দেখাতে থাকে। এ ছাড়াও বিভিন্ন দেশ ও কোম্পানি নানা ধরনের সমস্যার মুখে পরে।[১] তথ্যসূত্রঃ- ১. ইংরেজি উইকিতে সন ২০০০ সমস্যা সম্পর্কি নিবন্ধ। [বিঃদ্রঃ ভূল ক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ "Y2K PROBLEM"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now