বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
03/11/2050
সকাল 8.50 a.m.
রৌদ্রের তীক্ষন আলো চোখে এসে পড়তেই ঘুম ভেঙ্গে গেলো ৷ এক মুহূর্ত হতবাক হয়ে বসে থেকে বাবতে লাগলাম কোথায় আছি ৷ ধীরে ধীরে মনে হতে লাগলো গতকাল রাতে ঘটে যাওয়া সেই ভয়ানক সময় গুলোর কথা ৷ মাথার এক পাশটা এখনো ব্যাথা করতেছে ৷ ওঠে বসতে গিয়ে অনুভব করলাম শরীরটা শক্ত কিছু দিয়ে বেধে রাখা হয়েছে ৷ বুজতে পারলাম নড়তে গেলে হাড্ডি আস্তো থাকবে না আমার ৷ হঠ্যাত করে কি যেনো একটা বিধলো মনে হলো ৷ চোখ দুটো বুজে যাচ্ছে, ঝিমঝিম করছে সবকিছু ৷ বুঝতে পারলাম গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি আমি ৷ ঘুমানোর শেষ মুহূর্তে একটা কথা ভেসে এলো কানে - “ভার্চুয়ালিটীর ফাংশন গুলো মাথা থেকে বের করতে হবে ওর ৷”
সকাল 9.10 a.m
জলদি করো না হলে আবারো সজাগ হয়ে যাবে ইশান বলে ওঠলো হঠ্যাত করে, চমকে ওঠলো হিমি ৷ কম্পিউটার থেকে একমনে ডাটা খুজতেছিলো হিমি ৷ মেয়েটা খুব নিখুত কাজ করে তবে কাজটা করতে সময় নেয় প্রচুর ৷ ইশানের কার্মক্ষমতা প্রচুর কিন্তু অল্পতেই ধৈর্যহারা হয়ে যায় ৷ কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে যেনো সরকারি ওয়েবসাইটে কোন রকম ভার্তা চলে না যায় ৷ ইশান কথাটা শুনে একটু শান্ত হলো,সো বোঝতে পারলো সময় হাতে আছে প্রচুর ৷ বেলকনিতে এসে এক কাপ কফিতে চুমুক দিয়ে ইশান শহরের চারপাশ দেখতে লাগলো ৷ আজ কোথাও কোন মানুষ নেই,নেই কোন যানবাহন ৷ ভুতুড়ে পরিবেশ হয়ে গেছে চারপাশ ৷ এক একটা উচু দালানকে বিরাট আকারের দৈত মনে হচ্ছে ইশানের ৷ হিমির কথার শব্দ শুনে পিছনে ফিরে তাকালো সে ৷ আজ হিমিকে কেমন যেনো উদাসীন লাগছে,একটা না জানা হতাশার ছাপ তার চোখে মুখে ভেসে ওঠেছে ৷ একটা হাত বাড়িয়ে দিয়ে হিমির হাতটা দরলো ইশান ৷ সাথে সাথে কেদে দিলো হিমি ৷ চোখের পানি মুছতে গিয়ে মনে হলো ইশানের চোখ দিয়ে পানি পড়লেও তো তা মুছা যাবে না ৷ এটা তো একটা ভার্চুয়াল লাইফ ৷
লেখকঃ- Rifat Sharker Hemu
[কেমন লাগল আমাকে জানান ৷ ভালো লাগলে লেখা চালিয়ে যাব]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now