বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনলাইনে যে সব বিষয়বস্তু নিয়ে খুববেশি থিসিস করেছি তার মধ্যে অন্যতম একটি হল মিডিভাল টর্চার
... শুনেছি মধ্যযুগে মানুষদের অমানবিক নির্মমতার সাথে হত্যা করা হত ... সামান্য সামান্য অপরাধে ,
কয়েকটা উধাহরন দেই...
ব্রোজেন বুল টর্চার - এই টর্চারে একটা মানুষকে লোহার ফাপা একটা ষাঁড়ের মুর্তির ভিতরে ঢোকান হত
তারপর মুর্তিটাকে আগুনে দেওয়া হত ... আর ভিতর থেকে মানুষটা অমানুষিক কস্টে চিৎকার
করত , যেটা ষাঁড়ের মুখের ফাকা দিয়ে বের হত ... আর মানুষ সেই চিৎকার থেকে মজা নিত ...
ফ্লাইনিং/ফ্লাইং - এই টর্চারে একজন মানুষকে জীবিত অবস্থায় হাত পা শক্ত করে বেধে চামড়া ছিলানো হত
চামড়ার ফাকে আরো পীড়াদায়ক পদার্থ দেওয়া হত...
বার্নিং এলাইভ - এই পদ্ধতিতে একজন মানুষকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হত ...
এই রকম আরোও কত যে নির্যাতন পদ্ধতি ছিলো - বাম্বু টর্চার , লিঞ্চিং , ব্রোকেন হুইল , স , পিরামিড
শুল , র্যাট টর্চার , ইত্যাদি...
আমি যখন এই সব জিনিষ পড়তাম তখন মন খুব খারাপ হয়ে যেত ... ভাবতাম সেই সব হতভাগ্য
মানুষের কথা , এভাবে কতই না মানুষের প্রান গেছে ... যে ধর্মের বা বর্নের হোক তারা মানুষ ছিলোতো...
আর মানুষ না সৃষ্টির সেরা জীব ?? তাহলে ?? কস্ট পেলেও যেহেতু টর্চার গুলো নিজে দেখিনি সেজন্য
ভুলেই গিয়েছিলাম...
কিন্তু সমসাময়িক সময়ে মায়ানমারের মুসলিমদের উপর যে অত্যচার হচ্ছে তা দেখে সেই মেডিভাল টর্চার এর
কথাই মনে পরে গেল... বরং এটা মধ্যযুগীয় নির্যাতন কেও হার মানিয়ে দেয় ... খোদা কি হচ্ছে এসব ??
এতটা অমানুষিক নির্মমতার সাথে কোন জীবকেও মারা যায় আমার আন্দাজে ছিলোনা...
মনের ভিতর গুমরে গুমরে সব ফেটে যাচ্ছিলো... হাহাকার বয়ে যাচ্ছিলো ... একটা মাছিকেও সম্ভবত
এত নিষ্ঠুরতায় মরতে হয়নি...
আমি এগুলো মোটেই সহ্য করতে পারিনা... প্রতিদিন এক একটা ভিডিও সামনে আসছিলো আর সারাটা দিন
মন খারাপ হয়ে যাচ্ছিলো...
কিন্তু আমি জানি উপরে একজন মালিক আছেন ... উনি সব দেখছেন ...তিনি সব জানেন ...
মালিক জানি এর উপযুক্ত জবাব তোমার কাছে আছে ... জানিনা সেই জবাব টা দেখতে পারব কিনা
খুব দেখার ইচ্ছে ছিলো মালিক...
আমি কুরআনের একটা আয়াত জানি মালিক ...
সুরা ত্বিন এর শেষ আয়াত ...
"আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন"
ছোট বেলায় আম্মা শিখিয়েছিলো ...
অর্থ - আল্লাহ কি সকল বিচারক দের মধে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ??
হা মালিক আপনি উত্তম বিচারক !!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now