বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাঘ তোমাকে খেতে চাচ্ছে, এটাতে আবার ন্যায়-অন্যায় কিসের বাপু? আমি তো এখানে কোন সমস্যা দেখতে পাচ্ছি না। পথিক বলল- এ তুমি কি বলছ সাপ ভায়া আমি তো তাকে প্রাণে বাচিয়েছি, আর প্রাণ বাচানোর পর সে আমাকে অন্যায় ভাবে খাবে এটাতে কোন সমস্যা নেই? সাপ বলল- অবশ্যই সে তোমাকে খেতে পারবে। পথিক বলল- হেহেহে! সাপ বলল- আমিও তো মানুষের কত উপকার করে থাকি, আমি কীট-পতঙ্গ খেয়ে মানুষের বাসস্থান রক্ষা করি, তার বদলে তোমরা মানুষেরা আমাকে কি দিয়েছ, তোমরা মানুষেরা আমাদের দেখলেই অন্যায় ভাবে আমাদেরকে লাঠি নিয়ে মারতে আস, তোমরা আমাদেরকে অন্যায়ভাবে হত্যা কর, আমাদেরকে বিনা কারণে মারা যদি তোমরা ন্যায় মনে কর তাহলে তোমাকে খাওয়া তো বাঘের অবশ্য ন্যায় সঙ্গত।
একথা শোনার পর পথিকের মুখে মৃত্যুর আশঙ্কাটা আরও প্রবল হল। আর ঐদিকে বাঘ একথা শোনার পর উচ্চস্বরে একটা অট্টহাঁসি দিল।
বাঘ আর পথিক জঙ্গলের রাস্তা দিয়ে আবার অগ্রসর হতে লাগল। তারা কিছুদর হাটার পর তারা একটা কাঁককে তাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখল।
তখন বাঘ ঐ কাঁককে ডাক দিল আর ঐ কাঁক বাঘের ডাকে সারা দিয়ে তাদের পাশের একটা গাছের ডালের উপড়ে এসে বসল। কাঁক তখন পথিক আর বাঘকে দেখে বিস্ময়ে ভরা কণ্ঠে বলল- এ কি দেখছি আমি! মানুষ আর বাঘ একসাথে, তাও আবার আমার খুঁজে। ব্যাপার কি বাপু? পথিক বলল- আমরা দু'জনে তোমার কাছে একটা সমস্যার সমাধান চাইতে এসেছি। কাঁক বলল- কি বলার আছে তাড়াডাড়ি বল তো বাপু, আমার আবার কিন্ত তাড়া আছে বাপু। যা বলতে এসেছ তাড়াডাড়ি বলে ফেল তো বাপু। পথিক তখন বাঘ ও তার মাঝে যে ঘটনা ঘটেছে তা সব খুলে বলল। অতঃপর পথিক বলল- আমি তো বাঘটার প্রাণ বাচিয়ে তার উপকার করেছি, এখন বাঘ আমাকে খেতে চায়। আমাকে খাওয়া কি তার উচিত? কাঁক বলল- কেন খাওয়া উচিত নয়? অবশ্যই উচিত। পথিক বলল- কিকিকিকি! এ কি তুমি আবুল-তাবোল বলছ? কাঁক বলল- আমি ঠিক কথাই বলছি, আমিও তো মানুষের কত উপকার করে থাকি, আমি মানুষের পঁচা-আবর্জনা খেয়ে পরিবেশকে সুন্দর করে রাখি, মানুষেরা সুন্দর পরিবেশে বসবাস করার ফলে তাদের স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকে। আর তোমরা মানুষেরা আমাদেরকে দেখলেই আমাদের উপর ঢিল ছুড়া-ছুড়ি করে থাক, আমাদের দেখলেই আমাদেরকে তাড়িয়ে দাও। এটাই যদি আমাদের উপকারের প্রতিদান হয়ে থাকে। তাহলে বাঘ কেন তোমায় খেতে পারবে না বাপু?
একথা বলে কাঁক উড়ে চলে গেল। আর ঐ দিকে বাঘ হেসে হেসে পথিককে বলল- ওহে পথিক শুনলে তো কাঁক কি বলল। তাহলে আমি এখন তোমার ঘাড় মঠকায়(হাহাহাহা)। পথিক তখন বলল- আরও(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now