বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাঘ তোমাকে অবশ্যই খেতে পারবে! পথিক বলল- এ কি বলছ তুমি কলসি? আমি তো বাঘের জান বাঁচিয়ে বাঘের উপকার করেছি। কলসি বলল- কেন তোমাকে বাঘ খেতে পারবে না? আমিও তো মানুষের কত উপকার করি, মানুষ আমার ভেতরে তাদের খাবার পানি রাখে, আমার ভেতরে ভাত রাঁধে আরও কত কাজে আমাকে ব্যবহার করে মানুষ কত উপকৃত হয় কিন্তু তোমরা মানুষেরা আমার উপকারের বদলে তোমরা আমাকে কি দিয়েছ? আমার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমরা মানুষেরা আমাকে ভাগারে(ডাস্টবিন) ফেলে দাও, নদীতে ফেলে দাও, যেখানে সেখানে যাচ্ছেতাই ভাবে তোমরা আমাকে ফেলে দাও। তাহলে বাঘ কেন তোমায় খেতে পারবে না? বাঘের যখন তোমার সাহায্যের দরকার ছিল তখন সে তোমাকে ব্যবহার করেছে, যখন বাঘের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন সে তোমাকে খাবে না ছেড়ে দেবে সেটা একান্তই বাঘের সিদ্ধান্ত।
একথা বলেই নদীর স্রোতের উপর দিয়ে কলসি বয়ে চলে গেল। আর ঐ দিকে কলসির একথা শুনে পথিক মুখ ঘোমরা করে দাড়িয়ে থাকল আর ঐদিকে বাঘ এক গাল হাঁসি দিয়ে বলল- কি হে পথিক এখনতো তোমাকে আমি খেতে পারি কি বল হে(হা হা হা)। পথিক বলল- কালি খাই খাই ভাব তোমার আরেকটু সবর কর না বাপু। এ কথা বলেই বাঘ আর পথিক জঙ্গলের পথে আরেকটু অগ্রসর হওয়ার পর একটা আম গাছের কাছে আসল আর গাছের ডালে একটা সাপকে দেখল। আর পথিক সাপকে ডেকে বলল- ওহে সাপ ভায়া আমার কথা কি শুনতে পারছ? সাপ বলল- হে শুনতে পারছি বল কি বলবে? পথিক বলল- আমি এই বাঘটার প্রাণ বাচিয়েছি, এর বদলে সে কথা দিয়েছিল সে আমাকে খাবে না কিন্তু প্রাণ বাচানো পর সে আমাকে এখন খেতে চাচ্ছে, এটাতো একপ্রকার আমার প্রতি অন্যায় হয়েছে, তাই না সাপ ভায়া? সাপ বলল-(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now