বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উপহার

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X উপহার - অসমাপ্ত সৌরভ অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা অন্যরকম,অন্তত আমার কাছে। তা না হলে,রোজ ন'টায় ঘুম থেকে উঠা ছেলেটা ভোর সাতটায় উঠে পড়তে বসা,যা শুধু কল্পনার জগতেই সম্ভব। ছেলেকে এই অবস্থায় দেখে,সবিস্ময়ে আম্মুর প্রশ্ন, কি রে আজ হঠাৎ !! না আম্মু, আজ কলেজে পরীক্ষা আছে। -ওহ তাই,কি খাবি বল?? আচ্ছা, নুডলস কর। ও হ্যাঁ আম্মু? ? -কি বল? আমার দুশটা টাকা লাগবে।স্যারে অমুক বইটা কিনতে বলেছে। -আচ্ছা ঠিক আছে,নিস। সম্পূর্ণ ঘটনাটুকু তুর্যের সাজানো,অবশ্য আম্মু থেকে দুশ টাকা নেওয়ার জন্য এই কৃত্রিম আনুষ্ঠানিকতার বিকল্প ছিল না। এই সমস্ত মিথ্যেখানা বলার জন্য তুর্যের এতটুকু বাঁধেনি। তা বাধঁবে কেন?? জন্মদিন তো আর প্রত্যেকদিন আসে না। বছরে একটিবার মাত্রই আসে। ও হ্যাঁ,বলা হয় নি,আজ তুর্যের সবচে কাছের বন্ধু শ্রেয়সীর জন্মদিন। সবচে ভাল বন্ধুর জন্মদিন বলে কথা, কিছু একটা উপহার তো দিতেই হবে। যার জন্য তুর্যের সমস্ত আনুষ্ঠানিকতা। কলেজের ইউনিফর্ম পড়ে,গাড়িভাড়াসহ মোট ২৭০ টাকা নেয় আম্মুর কাছ থেকে। আগে জমানো ১২০ টাকা সহ মোট ৩৯০ টাকা নিয়ে বাসা থেকে বের হয় তুর্য। প্রতিদিন ৩০ টাকা ভাড়ায় কলেজের গেটের সামনে নামিয়ে দেয় রিক্সাওয়ালা চাচাটি।কিন্তু আজ সে রিক্সা চড়ে যাবে না। লোকাল বাসে চড়ে যাবে।কারন বাসে ৬ টাকায় কলেজের সামনে যাওয়া যাই।কিছুটা টাকা সাশ্রয় হবে।শ্রেয়সীর জন্য ভাল কিছু নেওয়া যাবে। আধ ঘন্টা দাঁড়িয়ে... থাকার পর অনেকটা ভিড়ে ঠাসা একটা লোকাল বাস এসে দাঁড়াল। তুর্যের ভিড় ভাল লাগে না,তারপরও সে নিজেকে মানিয়ে নিল।অনেকটে ধস্তাধস্তির পর কলেজ গেটের সামনে এসে থামল বাসটা। সে ঠিক করেছে নিউমার্কেটে যাবে, এদিক হতে নিউমার্কেটটা বেশ কাছেই। হেঁটেই যাওয়া যায়। মেয়েটা বই পড়তে ভালবাসে।তাই তুর্য ঠিক করেছে উপহার হিসেবে শ্রেয়সীকে বই দেবে। বিকেলে কোচিংয়ে গেলে তখনই বইগুলো দেবে বলে ঠিক করল তুর্য।গতকাল বিকেলে নিউমার্কেটের দুইতলার দোকানটাতে "হুমায়ুন আহমেদ" স্যারের দুখানা বই পছন্দ করে গিয়েছিল। দরদামও করে গিয়েছিল অনেকটা।২০ % ছাড়ে বইগুলোর দাম পড়ে ২৮০ টাকা। দোকানদারকে বলেছিল,সে আজ এসে বইগুলো নিয়ে যাবে। মিনিট দশেক পর নিউমার্কেটের দুতলায় উঠে দেখে দোকানটি বন্ধ।সাথে পাশের দোকানগুলোও। চোখেমুখে বেশ হচাশার ছাপ।মনে মনে দোকানদার বেটাকে যাই ইচ্ছা তাই গালিগালাজ করল।কিছুক্ষনের জন্য সিঁড়ির এক কোনে বসে কি যেন ভাবল !!! মুহুর্তেই হতাশার ছাপটা কেটে গেল। মনে মনে বলল,গতকাল রাতে ১২:০১ মিনিটে সবার আগে উইশটা তো আমিই করেছিলাম।বই তো অন্য দিনও দেয়া যাবে।ম্যাসেজটাই হয়ত তার জন্য আমার বেস্ট উপহার। "Distance may keep us apart but you are carefully tucked in my heart. I'm telling you go now but come back in 24 hours.. " Happy Birthday" উৎসর্গ:আমার সবচে কাছের বন্ধুটিকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৫ জন


এ জাতীয় গল্প

→ উপহার
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ।
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া
→ ♥ উপহার ♥
→ উপহার
→ একটি দামি উপহার
→ ছোট্ট উপহার একটি চিরকুট
→ ★আমার দেওয়া শেষ উপহার★
→ জিজের উপহার
→ খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।
→ গার্লফ্রেন্ড টাই উপহার দেয় যখন.......
→ উপহার
→ উপহার
→ শেষ উপহার
→ গার্লফ্রেন্ডের সেরা উপহার!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now