বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উল্টোসিধে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ফোনটা রিসিভ হতেই বললাম, ‘হ্যালো!’ ওপাশ থেকে জবাব এলো— ‘বলো।’ আবার বললাম, ‘হ্যালো!’ এবারও জবাব এলো— ‘বলো।’ ‘তোমার কণ্ঠ শোনার জন্য ফোন করেছিলাম।’ ‘আচ্ছা।’ ‘তুমি কি ব্যস্ত?’ ‘হ্যাঁ।’ ‘তাহলে কি রাখবো?’ ‘হুঁ।’ ‘আচ্ছা, রাখছি। কিন্তু তার আগে কিছু বলবা না?’ ওপাশ থেকে কোনো জবাব এলো না। ওপাশ নিশ্চুপ। আমি বললাম, ‘আচ্ছা, আমি বলছি। আই লাভ য়্যু।’ নিশ্চুপ ওপাশ একটু সরব হলো। ফিসফিসিয়ে জবাব এলো— ‘আই লাভ য়্যু টু।’ আমার একটু রাগ হলো। বললাম, ‘তুমি কি চোর?’ জবাব এলো— ‘কেনো?’ ‘এভাবে ফিসফিস করে বলছো যে? জোরে বলো!’ ওপাশটা একটু বিরক্ত হলো। কিন্তু ফিসফিসিয়েই বললো, ‘উহ্! তুমি না! আমি আমার বেডরুমে না। আমি আমার অফিসে। আমার ডেস্কের আশপাশে আরো কয়েকজনের ডেস্ক।’ বললাম, ‘তাতে কী? যখন প্রচণ্ড রেগে যাও, তখন তো আশপাশ মাথায় তুলে গলা ফাটিয়ে দিব্যি বলো— আই হেইট ইউ! তুমি এমন উল্টোমানুষ কেনো বলো তো?’ ‘উল্টোমানুষ!’ ‘হুঁ। হেইট— যে ঘৃণা, মানুষের সাথে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, সেটাকে ছড়িয়ে দাও। আর লাভ— যে ভালোবাসা মানুষের সাথে মানুষের সম্পর্কে শান্তি সৃষ্টি করে, সেটাকে সবার থেকে আঁড়াল করো। গোপন রাখো। তুমি উল্টোমানুষ না? একটু সিধে হও না! আই হেইট য়্যু— কেনো ফিসফিসিয়ে বলতে শেখো না? আই লাভ য়্যু— কেনো চিৎকার করে বলতে শেখো না? ঘৃণাটা গোপন করার জিনিস। এবং ভালোবাসাটা? ছড়ানোর।’ . ।। ২ ।। "আই লাভ য়্যু" কথাটা নীতু পরপর তিনবার বললো। গলা ফাটিয়ে। চিৎকার করে। তারপর ডান পাশের ডেস্কে চোখ ফেললো। ডেস্কটা মিজান সাহেবের। মিজান সাহেবের চোখে নীতু, ঠোঁটে নীরব হাসি। পরপরই নীতু চোখ তুলে বাঁ ডেস্কে দৃষ্টি ফেললো। ডেস্কটা রেহানা ম্যাডামের। ম্যাডামেরও— চোখে নীতু, ঠোঁটে মিচমিচে হাসি। নীতুর প্রায় সামনা-সামনিই প্রদীপ বাবুর ডেস্ক। তিনিও নীতুর দিকে তাকিয়ে। হাসছেন ঠোঁট টিপে। নীতু চোখ ফিরিয়ে আনলো নিজের ডেস্কে। সবার তার দিকে তাকানো নীশ্চুপ হাস্য। তার কি এখন কাজে মন দেয়া উচিত, নাকি সবার হাসিতে লজ্জিত হয়ে একটুক্ষণ চুপচাপ বসে থাকা উচিত? ধুত্তোরি! কীসের লজ্জা? সে তার ভালোবাসার মানুষটাকে চিৎকার করে "আই লাভ য়্যু" বলেছে— এতে লজ্জার কী? "আই লাভ য়্যু" গোপনে গোপনে, ফিসফিসিয়ে বলার জিনিস না— "আই লাভ য়্যু" চিৎকার করে গলা ফাটিয়ে সবাইকে জানিয়ে বলার জিনিস। . . --------------------------------------------------- অন্যপ্রেমের গল্প— উল্টোসিধে । সুপণ শাহরিয়ার ৬ ডিসেম্বর ২০১৬


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ উল্টোসিধে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now