বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উদ্দেশ্য যখন গল্প লিখা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাফায়েত হোসেন (০ পয়েন্ট)

X আমি সজল।পড়ন্ত বিকেলে একটা পার্কে বসে আছি।আমার বন্ধু নয়নের জন্য অপেক্ষা করছি।ওহ কিহ একটা জরুরি কথা বলবে বলে ফোন করে পার্কে দেখা করতে বললো।এইতো নয়ন আসতেছে।নয়ন আসার পর........ আমি:-কিরো কি বলবি।কি জন্য পার্কে আসতে বললি? নয়ন:-সজল তুই অনেক ভালো গল্প লিখিস।আমি ও গল্প লিখতে চাই।আমার মনে হয় যে আমি ভালো লিখালিখি করতে পারবো।কিছুটা বিশ্বাস আছে নিজের প্রতি আমার।আবার ভয়ও পাই যে কেউ আমার গল্প পড়ে হাসাহাসি করে কি না বা কারো ভালো লাগলো না আমার গল্প।এসব ভেবে তাই আর ইচ্ছা থাকলেও গল্প লিখা হয় না।আর আমার কোনো কিছু গুছিয়ে লিখার ক্ষেত্রেও সমস্যা আছে।তাই তুই আমায় কিছু টিপস দে যে কিভাবে আমি গল্প লিখবো।তোর ধারনা থেকে আমায় বল। আমি:-ওহ আচ্ছা গল্প কিভাবে লিখতে হয় এই বিষয় জানতে চাস।তাহ এটা কথাতো ফোনেও বলতে পারতি। নয়ন:-নাহ গল্পের বিষয়টা ফোনে কথা বলে ভালো করে সমাধান হবে না।সরাসরি কথা হলেই ভাল হবে বলে আমি মনে করি।তাই পার্কে আসতে বলছি তোকে। আমি:-আচ্ছা ঠিক আছে।তোহ প্রথমে বলি গল্প যে আমি খুব ভালো লিখি সেটা আমি নিজেই মনে করি না।এই কথা বলার কারণ হচ্ছে যে তুই কিছু ভালো পারিস বলে কখনোই তোর সেই বিষয়টা নিয়ে অহংকার করা ঠিক না।পাঠকদের পড়ে ভাল লাগলো তারা কিছু শিক্ষা পেল গল্প থেকে আবার সেটা তার বাস্তব জীবনে প্রয়োজনে প্রয়োগ করলো এবং গল্প পড়ে আনন্দ ও পেল সেটাই কি লেখকের জন্য যথেষ্ট নয়?।আর গল্প লিখার জন্য প্রথমে দরকার তোর নিজের প্রতি আত্মবিশ্বাস।শুধু গল্প না সকল কাজের জন্যই আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।তোকে কে কি বললো তুই সেটা নিয়ে ভাববি না।শুধু নিজের প্রতি বিশ্বাস রাখবি যে আমি পারবো তারপর লিখা শুরু করে দিবি। নয়ন:-তুই গল্প লিখার সময় কি কি বিষয় খেয়াল রাখিস।আর গল্প তে তো যা খুশি বলা যায় না। গল্প তো সাজিয়ে লিখতে হয় তাই না? আমি:-হ্যা ঠিক বলছিস তুই। গল্পে যা খুশি বলা যায় না।গল্পটাকে একটু সুন্দর করে সাজাতে হয়।আসলে আমরা যে মনের ভাব প্রকাশ করি প্রতিদিন কত কথা বলি সেটা কিন্তু গল্প নয়।নয়ন:-তাহলে গল্পের সংজ্ঞা টা আসলে কি তোর মতে সজল? আমি:-আসলে গল্প হচ্ছে মনের ভাব টা তুই প্রকাশ করবি কিন্তু সেটা একটু গুছিয়ে,একটু প্রাণবন্ত ভাবে।যা একজন কে আকৃষ্ঠ করলো বাহ একজনের মনোযোগ টা বৃদ্ধি করে দিল তোর সেই কথাটির উপর।তাহলে সেটাই আমার মতে গল্প।একটা গল্প লিখবি তুই এখানে তুই তোর মনের ভাবটাকে প্রকাশ করবি এখানে আমার তোকে সাহায্য করার মত তেমন কিছু নাই কিন্তু আমি তোর গল্পটাকে গুছিয়ে লিখার ক্ষেত্রে কিছু টিপস দিতে পারি।তাহলে মনোযোগ দিয়ে শোন........ ১.গল্পের শিরোনাম টা দিবি পুরো রসে ভরা।যাতে তোর গল্পের শিরোনাম দেখেই পাঠক দের মনে হয় যে শিরোনাম টা কিহ চমৎকার না যানি গল্পটা আরো কতো চমৎকার হবে। ২.গল্পের ভাষা যেন জটিল প্রক্রিতির না হয়।বানান শুদ্ধ করে লিখবি।প্রয়োজনে গল্প লিখার পর তুই নিজে পুরো গল্প পড়বি এবং বানান ঠিক করে নিবি।নইলে কিন্তু পাঠকদের গল্প পড়তে সমস্যা হবে এবং পাঠক গল্প পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ৩.যেই বিষয়ে গল্প লিখবি সেই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা রাখার চেষ্টা করবি। ৪.তুই যেই বিষয় টা সম্পর্কে লিখবি।তোর গল্পের যেই মুল বিষয়।আচ্ছা আরো ভালোভাবে বুঝাই।ধর একটি শিক্ষণীয় বিষয়ে লিখবি তুই।তোহ তুই তোর গল্পের দ্বারা যেই বিষয়টা পাঠকদের জানাতে চাচ্ছিস বা যেই শিক্ষাটা দিতে চাচ্ছিস সেটা যেন গল্পে থাকে।তুই গল্পে কাহিণি সৃষ্টি করবি ঠিক আছে কিন্তু বন্ধু গল্পের মূল যেই ধারনা বা শিক্ষা সেটা থেকে কখনোই সরে আসা যাবে না।ধারনাটা তোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে গল্পে। ৫.গল্পটাকে প্রয়োজন মত বড় করা।তুই তোর শিক্ষাটাকে সরাসরি বলে দিলি এতে পাঠক তেমন আগ্রহ পাবে না।তখন তোর গল্পের সুন্দর শিরোনাম ও কোনো কাজে আসবে না।তখন তোর প্রয়োজন হবে কিছু চরিত্রর মাধ্যেমে একটি কাল্পনিক বাহ সত্য ঘটনা ফুটিয়ে তোলা।তাহলে একটা ঘটনা সৃষ্টি করে তুই যেই শিক্ষাটা দিতে চাস পাঠকদের সেই শিক্ষাটা গল্পে ফুটিয়ে তুলতে হবে।ঘটনা গল্পের শিক্ষাকে দারুন ভাবে ফুটিয়ে তুলে।ঘটনার কারণে পাঠক তার মনে তোর শিক্ষাটাকে ঘটনার আলোকে বাস্তব এর সাথে মিলাতে পারবে।আর গল্প পড়ে তার ভালোও লাগবে।আর তোর গল্প লিখার উদ্দেশ্য ও টাও তখন সার্থক হবে।আমি এগুলো বিষয় খেয়াল করেই গল্প লিখি।যা বললাম খেয়াল রাখবি নিজের প্রতি বিশ্বাস রাখবি।তোর নিজের প্রতি বিশ্বাস টা তোকেই আনতে হবে আমি আনতে পারবো না।আমি শুধু তোকে বাইরে থেকে জ্ঞান টাই দিতে পারবো।তাই বন্ধু নিজের প্রতি বিশ্বাস টা জাগিয়ে তোল।এটা ভাব যে আমি পারবো গল্প লিখতে। আর আবারো বলছি তুই গল্প যত বড়ই লিখিস না কেনো গল্পের মূল ধারনা বা শিক্ষা তোকে গল্পের মধ্যে অবশ্যই রাখতে হবে নইলে গল্প তার প্রকৃত সার্থকতা খুজে পাবে না।আশা করি এখন তুই কিছুটা হলেও সুন্দর করে গুছিয়ে গল্প লিখতে পারবি।আমার দেওয়া কথাগুলো মাথায় রেখে চেষ্টা চালিয়ে যা আশা করি তুই একদিন অনেক ভালো গল্প লিখতে পারবি। নয়ন:-অনেক ধন্যবাদ বন্ধু।তোর বলা কথাগুলো মাথায় রেখে আমি কাল থেকেই গল্প লিখা শুরু করে দিব। আমি:-ধন্যবাদ রাখ এখন।দেখ প্রায় সন্ধ্যা হয়ে আসছে।এখন বাড়ি যা আর আমিও বাড়ির দিকে যাই।তারপর নয়ন আমায় বিদায় বলে চলে যাচ্ছে তার বাসার দিকে এবং আমিও চললাম আমার বাসার দিকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ উদ্দেশ্য যখন গল্প লিখা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now