বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টুন্নি

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুনতাসির মামুন চৌধুরী (guest) (০ পয়েন্ট)

X গল্পের নাম : টুন্নি সন্ধ্যায় ভাপা পিঠার ঠোঙ্গা নিয়ে বাসায় ফিরছিলাম।বাসার কাছাকাছি আসতেই একটা ভয়ংকর দৃশ্য দেখলাম,আমাদের বিড়াল টুন্নি রক্তে মাখামাখি হয়ে বাসার সামনের রাস্তায় গড়াগড়ি খাচ্ছে।হাইওয়ের সাথে বাসা হওয়ায় এরকম দৃশ্য একেবারে কম দেখিনি।সম্ভবত কোনো অটোরিকশার নিচে পড়েছিলো।কী করবো বুঝতে পারছিলাম না।পিঠার ঠোঙ্গা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম। আম্মাকে ডাকলাম।আম্মার সাথে সাথে আমার ছোট বোন শাম্মীও বের হলো।আম্মা একবার "ও আল্লা" বলে উঠলো।আব্বাও বের হয়ে আসলেন। আমরা নীরব ছিলাম।আব্বাই নীরবতা ভাঙলেন,"তাহের,একটা ব্যাগ নিয়া আসো।" আম্মা দাঁড়িয়ে থাকতে পারছিলেন না,উনি ভিতরে চলে গেলেন। বাড়ির ছাদের বাগানের সব থেকে কোণার দিকের ফুলের টবটায় টুন্নিকে মাটিচাপা দিলাম। টুন্নি প্রায় তিন বছর মতো হয় আমাদের সাথে ছিল।বাড়িতে আম্মার সাথেই সবচে বেশি সময় থাকতো। কিছুক্ষণ বাদে আমরা যার যার কাজে গেলাম। ঘন্টা খানেক বাদে শাম্মীর চিৎকার শুনে দৌড় দিয়ে গিয়ে দেখলাম,টুন্নিকে কোলে নিয়া বইসা কাঁদছে ও।ও নাকি খাটের নিচে ঘুমাচ্ছিলো!তাইলে ওটা কোনটা! রাতে খাওয়ার পর সবাই ড্রইংরুমে বসলাম।বিষয়টা এক রকম উত্তেজনা তৈরী করছে আমাদের মনে।আব্বারে এই বিষয়ে জিজ্ঞেস করতেই উনি মৃদু হেসে সিগারেটে লম্বা টান দিয়া ধোঁয়া ছেড়ে বললেন, " A cat has nine lives ."


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ টুন্নি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now