বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধুই আমার(পর্ব৪)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X ইভা ভার্সিটির মধ্যে ঢুকতেই রনির বন্ধু নীরব বলল,"এই রনি তোর বউ এসেছে।" রনি দেখলো ইভা।কাছে গেল।রনি বলল,"ওগো বউ রেস্ট তো নিলা না।আজকেই এসেছ।" "না নিলাম তাতে আপনার কি?" "এ মা আমার বউ এটা কি বলে?তোমার কিছু হওয়া মানে আমার কিছু হওয়া।" "আপনাকে আমি কবে বিয়ে করলাম?" "বিয়ে করো নি।করবে তো।" "আপনি যে এমন বউ বউ করেন সবাই তো মনে করবে আমি বিবাহিত।" "আরে এতে সমস্যা নাই।বিয়ে তো হবে।" "আপনি আসলেই একটা দুষ্টু শয়তান।" "হাহাহাহা।" শান্ত কাছে এসে বলল,"ভাবি রনি খুব দুষ্টু।আপনি জানেন না যে আগে কি দুষ্টমী করেছে।" "আমি জানি না জানবোও না।ভালো লাগে না।" ইভা ক্লাসে চলে গেল। রাতে রনি মায়ের কাছে যেয়ে বলল,"ও মা।" "কি হয়েছে?" "বলছিলাম কি আমার না।" "তোর না কি?" "আমার না।" "কি হয়েছে বল?" "আমার ওই মেয়েকে পছন্দ হয়েছে।" "তাই নাকি বাবা?" রনির মা রনিকে বিছানায় বসিয়ে বলল,"সত্যি বলছিস বাবা?" ,"হ্যা মা আমি সত্যি বলছি।কান ধরে বলছি।এই দেখ কান ধরেছি।" "আমার দুষ্টু ছেলেটা কি বলে?বিয়ে করিস ওকে।ওর বাবা মাও তোকে পছন্দ করেছে।" রনি মনে মনে ভাবল সবাই পছন্দ করে শুধু ইভা যদি পছন্দ করে তাহলেই হয়েছে কাজ।বিয়ে তো হবেই।কি মজা।রনি বলল,"আমি এখন যাই।" রনি নিজের রুমে গেল।পরদিন ইভা ক্লাসে বসে আছে।তার বান্ধবী মিশু কাছে এসে বলল,"হে ইভা তোর বলে বিয়ে হয়েছে।" ইভা বলল,"কি বললি এটা?" "হুমম।এ ক্লাসের প্রায় সবাই জানে রনি নামের ছেলের বউ তুই।আমি দেখেছে ওই ছেলেকে।কি সুন্দর দেখা যায় তোর হাসবেন্ডকে।যেমন তুই তেমন তোর হাসবেন্ড।" ইভা হা করে মিশুর দিকে তাকিয়ে আছে।মিশু বলল,"কিরে এমন করে তাকিয়ে আসিস কেন?" "এমনি।" ইভা বাইরে গেল।দেখলো রনি।রনির কাছে যেয়ে বলল,"এই আপনি কি পেয়েছেন?" "কি পেয়েছি মানে?" "ক্লাসের সবাই বলছে আমি আপনার বউ।" "তাতো বলবেই।তোমার সাথে তো আমার বিয়ে হবে।তার মানে তুমি আমার বউ।" "ওরে আল্লাহ সবাই একই রকম।" ইভা আবার ক্লাসে চলে এলো।ইভা তার বাবার কাছে ফোন দিয়ে বলল,"আব্বু।" ,"কি হয়েছে মামুনি।" "রনি শুধু আমাকে বউ বউ বলে আর আমার সাথে রোমান্টিকভাবে কথা বলে।", "হুমম।ভালোই।আগে থেকে প্র্যাকটিস করা ভালো।" "আব্বু তুমিও বলছ?ক্লাসের সবাই বলে আমি রনির বউ।" "আরে এতে সমস্যা কি?রনিরই তো বউ হবি তুই।অন্য কারো তো নাম নেই নাই।তাড়াতাড়ি বল মা,কি ভেবে দেখেসিছ।" "আব্বু আমি পরে বলছি।" ইভা আর কথা বলল না তার বাবার সাথে।ইভা ছাড়া সবাই রাজি।কিন্তু কেন যে ইভা রাজি হচ্ছে না সেটাই বলতে পারছে না ইভা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now